করোনা আবহে অগাস্টে শ্রীলঙ্কা সফরে যাবে কি টিম ইন্ডিয়া? কী জানাল বিসিসিআই

করোনা আবহে অগাস্টে শ্রীলঙ্কা সফরে যাবে কি টিম ইন্ডিয়া? কী জানাল বিসিসিআই

করোনা ভাইরাসের জেরে স্তব্ধ রয়েছে ক্রিকেট। কবে শুরু হবে ব্যাট বলের লড়াই, সে ব্যাপারে কারও কাছে কোনও স্পষ্ট ধারণা নেই। এই অবস্থায় আগামী অগাস্টে নির্ধারিত টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফল আদৌ সম্ভব কিনা, তা নিয়ে বিশেষ বার্তা দিয়েছে বিসিসিআই। জেনে নেওয়া যাক, সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির কী বলল।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী সাড়ে ৭৩ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। ভারত দুই লক্ষ পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাড়ে সাত হাজারেরও বেশি মানুষের। করোনা আক্রান্তের বিশ্ব তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সেদেশে ১১ জনের মৃত্যু হয়েছে মহামারীতে।

শ্রীলঙ্কা সফর

শ্রীলঙ্কা সফর

জুনেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। দুই দলের মধ্যে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। করোনা ভাইরাসের জেরে সেই সিরিজ স্থগিত করে দেওয়া হয়। অগাস্টে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বিরাট কোহলিদের।

বিসিসিআই-এর বক্তব্য

বিসিসিআই-এর বক্তব্য

সূত্র মারফত জানা গিয়েছে, বিসিসিআই-এর একটা অংশ এই সফর নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে রাজি হচ্ছে না। তারা পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করতে চাইছে। আবার অন্য অংশ নাকি চায় যে অগাস্টে শ্রীলঙ্কা সফরে যাক টিম ইন্ডিয়া। এ ব্যাপারে বিসিসিআই-এর সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কথা হয়েছে বলে সূত্রের খবর। এই সফরের জন্য ভারত সরকারের অনুমতি নেওয়া জরুরি বলে জানানো হয়েছে।

শ্রীলঙ্কার করণীয়

শ্রীলঙ্কার করণীয়

যেনতেন প্রকারেণ এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চাইছে শ্রীলঙ্কা। টিম ইন্ডিয়ার হয়ে সফরের অনুমতি পেতে ভারতীয় ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন করতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+