IPL 2022: পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতার দুরন্ত জয়ের ম্যাচে খোশ মেজাজে পাওয়া গেল আরিয়ান-সুহানাকে
পাঞ্জাবের বিরুদ্ধে কলকাতার দুরন্ত জয়ের ম্যাচে খোশ মেজাজে পাওয়া গেল আরিয়ান-সুহানাকে
আইপিএল শুধু গোটা দেশ সহ বিশ্বের ক্রিকেটপ্রেমী কোটি কোটি মানুষের মধ্যেই উত্তেজনার স্রোত নিয়ে আসে না, এই আইপিএল-কে ঘিরে আন্দলিত হয় তারকা এবং তাঁদের সন্তানরাও। মাঝে মধ্যে আইপিএল উপলক্ষে দেখা গিয়েছে অনিল কাপুর, ক্যাটরিনা কাইফ বা দীপিকা পাড়ুকনকেও।

গ্যালারিতে বসে শাহরুখ খান, প্রীতি জিন্টা বা বাদশা পুত্র আরিয়ান খান বা সুহানা খানকে প্রায়শই দেখা যায়। একই চিত্র দেখা গেল শুক্রবার পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচেও। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ওয়াংখেড়ের গ্যালারিতে দেখা গিয়েছে।

শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছিলেন তাঁর বোন সুহানা খান। এ ছাড়া দেখা গিয়েছে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডেকেও। এ দিন দলের প্রতিটা সাফল্যের মুহূর্তকে চিয়ার করতে দেখা যায়ন এই তিন স্টার কিডকে। হলুদ ট্যাঙ্ক টপ পরিহিত সুহানা এ দিন স্ট্যান্ড মাতিয়ে রাখেন। অনন্যাকে দেখা যায় সাদা রঙের ট্যাঙ্ক টপ পরে। দু'জনের ট্যাঙ্ক টপের উপর লেখা ছিল কেকেআর। কালো রঙের একটি টি-শার্ট পরে ছিলেন আরিয়ান খান। তবে, উল্লেখযোগ্য বিষয় হল এ দিন হাসতে দেখা যায় আরিয়ান খানকে। মূলত শাহরুখ পুত্রকে খুব একটা হাসতে দেখা যায় না। অধিকাংশ সময়ই সিরিয়াস থাকেন তিনি। গত বছর দুবাইয়ে দলের খেলায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে।
Aryan , Suhana and @ananyapandayy in one frame 🔥🔥#KKRHaiTaiyaar #KKRvPBKS pic.twitter.com/cE9tSBBGnF
— Pathaan (@Zack_SRKian_) April 1, 2022
ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ছয় উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর-এর হয়ে ৩১ বলে ৭০ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। তবে, নাইটের শিবিরে চিন্তা বাড়িয়ে রান পাননি টপ অর্ডার। ১২ রান করেন অজিঙ্ক রাহানে, ৩ রানে আউট হন ভেঙ্কটেশ আইয়ার, রানের খাতা না খুলেই ০ রানে প্যাভিলিয়নে ফেরেন নীতিশ রানা। কলকাতার হয়ে এক মেডেন সহ এই ম্যাচে চার উইকেট নিয়েছেন উমেশ যাদব। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন এই নাইট তারকা।












Click it and Unblock the Notifications