IPL GC: অরুণ সিং ধুমলের সঙ্গে অভিষেক ডালমিয়া থাকছেন আইপিএল গভর্নিং কাউন্সিলে, ক্রিকেটারদের প্রতিনিধি কে?
IPL GC: আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শুরু হয়েছে বেঙ্গালুরুতে। কাল রয়েছে বিসিসিআইয়ের ৯৩তম বার্ষিক সাধারণ সভা। আইপিএলের বেশ কিছু বিষয়ে সেখানে আলোচনা হবে।
অরুণ সিং ধুমল ও অভিষেক ডালমিয়া আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হবেন। ক্রিকবাজের প্রতিবেদনে এমনই উল্লেখ।

আইপিএল গভর্নিং কাউন্সিলের জেনারেল বডির দুই সদস্যের নির্বাচন হবে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায়। বোর্ডের এজিএমের অ্যাজেন্ডার ২ নম্বরে বিষয়টি রয়েছে। বোর্ডের সংবিধান মেনে এই দুজনেই মনোনয়ন জমা দিয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা পুনরায় নির্বাচিত হতে চলেছেন।
অরুণ সিং ধুমল আইপিএলের চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি আরও অন্তত ১ বছর ওই পদেই থাকবেন। অভিষেক আইপিএলের গভর্নিং কাউন্সিল সদস্য। তিনি সেই পদেই থাকছেন। তাঁদের বিরুদ্ধে আর কেউ মনোনয়ন জমা দেননি। ফলে আরও একটা টার্ম তাঁরা স্বপদে বহাল থাকছেন।
বোর্ডের ৯৩তম বার্ষিক সাধারণ সাধারণ সভার অ্যাজেন্ডায় তিন নম্বরে রয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিলে ইন্ডিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন বা আইসিএ-র প্রতিনিধি চূড়ান্ত করার বিষয়টি। সেটিও হয় বিসিসিআই এজিএমেই। এ ক্ষেত্রে পুনরায় আইসিএ মনোনীত করেছে অন্ধ্র ও দক্ষিণাঞ্চলের প্রাক্তন ক্রিকেটার ভি চামুণ্ডেশ্বরনাথকে। আইসিএ সচিব হিতেশ মজুমদার বিষয়টি জানিয়েছেন।
জানা যাচ্ছে, নভেম্বরের শেষের দিকে পদত্যাগ করে বিসিসিআই সচিব জয় শাহ ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। ফলে বিশেষ সাধারণ সভা ডেকে পরের সচিব ঠিক করতে হবে বিসিসিআইকে। সচিব চূড়ান্ত করার বিষয়টি কাল বোর্ডের এজিএমের অ্যাজেন্ডায় নেই। জয়ের পদত্যাগের ৪৫ দিনের মধ্যে নতুন সচিব ঠিক করতে হবে বিসিসিআইকে। ফলে জানুয়ারির মাঝামাঝির মধ্যে বোর্ডের নতুন সচিব দায়িত্ব নিতে পারেন।












Click it and Unblock the Notifications