IPL 2024: লোকসভা ভোটের সূচি ঘোষণার আগে আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলল বোর্ড, বড় বার্তা বিসিসিআইয়ের
লোকসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে ভোটের বাদ্দি বাজার আগেই আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলল বিসিসিআই। বোর্ডের পক্ষ সরকারি ভাবে ঘোষণা না হলেও আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল কথাতেই স্পষ্ট হয়ে গেল কবে থেকে শুরু হবে ২০২৪ সালের আইপিএল।
জল্পনা মতোই আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। সংবাদ সংস্থা পিটিআইকে অরুণ ধুমল জানিয়েছেন, 'আমরা ২২ মার্চ থেকেই টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নি্য়েই এগোচ্ছি। অভ্যন্তরীণভাবে আলোচনা করছি এবং কমবেশি সব সম্ভাবনাই খতিয়ে দেখছি।'

তবে এবার পূর্ণাঙ্গ সূচি প্রথমেই প্রকাশিত হবে না। প্রথম ১৫ দিনের সূচি প্রকাশিত হবে। তারপর পরিস্থিতি অনুসারে সূচি প্রকাশ করার চিন্তাভাবনা করছে বোর্ড। অরুণ ধুমল আরও জানিয়েছেন, ' ভোটের সময়সূচি সম্পর্কে ভারতের নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় রয়েছি আমরা। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই সেই মত আমরা সূচি ঘোষণা করব। কারণ কোন রাজ্য ভোটের জন্য কীভাবে খেলার আয়োজন করবে, সেগুলো আলোচনা সাপেক্ষ।''
এবারের আইপিএলের প্রথম ম্যাচ হতে পারে চেন্নাইতে। চিপক স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হতে পারে গতবারের চ্যাম্পিয়ন সিএসকে ও রানার্স গুজরাত দল।মঙ্গলবার যা খবর উঠে এসেছে তাতে ৯ মার্চের পর লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। কত দফায় ভোট হবে বা কোন রাজ্যে কবে কোথায় ভোট হবে তা কমিশনের নির্ঘণ্ট প্রকাশের পরই চূড়ান্ত হতে পারে।
লোকসভা ভোটের বছর এবার শুরু থেকেই আইপিএলেনর সূচি তৈরি করতে সমস্যায় পড়েছে বিসিসিআই। ভোট এবং ম্যাচের মধ্যে যাতে সংঘাত না বাধে সেই দিকে লক্ষ্য রাখতে হচ্ছে বিসিসিআইকে। তার উপর নিরাপত্তা একটা বড় ইস্যু।তাই বিসিসিআই প্রথম থেকেই জানিয়ে আসছে ভোটের দিনক্ষণ না ঘোষণা হওয়া পর্যন্ত তাদের পক্ষে চূড়ান্ত সূচি ঘোষণা সম্ভব নয়।
IND vs ENG: ৫০০ থেকে ৫০১, জীবনের কঠিনতম ৪৮ ঘণ্টা, অজানা অধ্যায় শোনালেন অশ্বিনের স্ত্রী
আইপিএল শুরু হবে মার্চ মাসের ২২ তারিখে। লোকসভা ভোট হওয়ার কথা এপ্রিল মাসে। বিসিসিআই পরিকল্পনা নিয়েছে, যে রাজ্যগুলিতে ভোট হবে না, সেখানেই ম্যাচ হতে পারে। ঠিক সেইভাবেই সূচি বানানো হতে পারে। এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রের যা খবর, দেশে সাধারণ নির্বাচন হবে সাত দফায়,। তবে ভোটের বছরে সব দল নিজের সবকটি হোম ম্যাচ ঘরের মাঠের খেলার সুবিধা নাও পেতে পারে।












Click it and Unblock the Notifications