ICC: আইসিসির বর্ষসেরা টি২০ ক্রিকেটার অর্শদীপ, তরুণ পেসারকে নিয়ে উচ্ছসিত বিসিসিআই
সপ্তাহ শেষে শনিবার জোড়া সুখবর ভারতীয় ক্রিকেটে। চিপকে শনিবার দ্বিতীয় টি২০ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। তারক আগে টিম ইন্ডিয়ার জন্য দুটি সুসংবাদ পাঠাল আইসিসি। ২০২৪ সালের টি২০ ক্রিকেটে বর্ষসেরা দলে যেমন চার ভারতীয় সুযোগ পেয়েছেন তেমনই বর্ষসেরা ক্রিকেটারও হলেন একজন ভারতীয়।
ডিসেম্বর মাসের শেষ দিকে, আইসিসির পক্ষ থেকে ২০২৪ সালের টি২০ ক্রিকেটে সেরা ক্রিকেটারদের মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছিল। ভারত থেকে সুযোগ একমাত্র তালিকায় ছিলেন অর্শদীপ সিং। এছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার এই তালিকায় জায়গা পাননি। অর্শদীপ সিংই ২০২৪ সালে আইসিসির বিচারে সেরা টি২০ ক্রিকেটার হলেন। শনিবার আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করা হল।

খুব অল্প সময়ে ভারতীয় বোলারদের মধ্যে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে একনম্বর স্থান দখল করে নিয়েছেন।
খেলছেন মাত্র কয়েক বছর, এরইমধ্যে বল হাতে টি২০ ক্রিকে়টে নজর কেরেছে অর্শদীপ। টি-২০ ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল বোলারের শিরোপা অর্জন করে ফেলেছেন অর্শদীপ সিং। ৬১ ম্যাচে তাঁর সংগ্রহ ৯৭ উইকেট। ভারতের হয়ে টি২০ বিশ্বকাপ জিতেছেন।
সেরা ক্রিকেটারের তালিকায় ছিলেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা। তিনি ২৪ ম্যাচে ৫৭৩ রান করার পাশাপাশি ২৪ উইকেট নিয়েছেন। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের পর ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে যায় সেই সিরিজের একটি ম্যাচে ভারতের বিরুদ্ধে শতরান করে রাজা।
তালিকায় ছিলেন বাবর আজম। তিনি ২৪ ম্যাচে ৭৩৮ রান করেছেন। টি২০ ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ জয়ী অধিনায়কদের মধ্যে ১ নম্বরে বাবর। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডও মনোনীত হয়েছিলেন। তিনি ১৫ ম্যাচে ৫৩৯ রান করেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে যুজবেন্দ্র চাহালকে ছাপিয়ে গিয়েছেন। ৬১ ম্যাচে তাঁর সংগ্রহ ৯৭ উইকেট। গড় ১৭.৯০। ইকোনমি রেট ৮.২৪। শততম উইকেট পাওয়ার খুব কাছেই আছেন। অর্শদীপ প্রথম ভারতীয় বোলার হতে চলেছেন যিনি টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে শততম উইকেট নিতে চলেছন।
Congratulations to Arshdeep Singh for being voted the ICC Men's T20I Cricketer of the Year 2024.
— BCCI (@BCCI) January 25, 2025
May you keep winning more awards and wish you another year filled with lots of success 👏🙌#TeamIndia | @arshdeepsinghh pic.twitter.com/n8KG1QLyLJ
বর্ষসেরা টি২০ ক্রিকেটার হওয়ার পর অর্শদীপকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। ভালো খেলার জন্য প্রশংসাও করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications