অর্শদীপ সিং ফাঁস করলেন প্রোটিয়াদের ধরাশায়ী করার রহস্য, কৃতিত্ব দিলেন বোলিং কোচ পরশকে

জসপ্রীত বুমরাহর টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকে চেনা ছন্দে নেই হর্ষল প্যাটেল। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিচ্ছে অর্শদীপ সিংয়ের পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে অনুশীলন সেরে ফের ভারতের জার্সি গায়ে নেমেই বাজিমাত করলেন পাঞ্জাবের এই তরুণ পেসার।

বিধ্বংসী বোলিংয়ে ম্যাচের সেরা

বিধ্বংসী বোলিংয়ে ম্যাচের সেরা

ত্রিবান্দ্রমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ম্যান অব দ্য হন অর্শদীপ। প্রথম ওভারে দীপক চাহার তুলে নিয়েছিলেন তেম্বা বাভুমার উইকেট। এর পরের ওভারে অর্শদীপের দাপটে ব্যাকফুটে চলে যায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় তথা ম্যাচে নিজের প্রথম ওভারে কুইন্টন ডি কক, রাইলে রুশো ও ডেভিড মিলারের উইকেট তুলে নেন অর্শদীপ। ফলে ২ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৮। অর্শদীপের দুরন্ত স্যুইংয়ের কোনও উত্তর ছিল না দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের কাছে। অর্শদীপের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে তিন উইকেট।

সেরা মিলারের উইকেট

সেরা মিলারের উইকেট

অর্শদীপ ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বলেন, এই পুরস্কার নেওয়ার পর কী বলব সেটা ভাবছিলাম। খুবই উত্তেজিত। দীপক ভাই (দীপক চাহার) প্রথম ওভারে যেভাবে বোলিং করেন তারপর পরিকল্পনামাফিক বল করাই লক্ষ্য ছিল। ডেভিড মিলারের উইকেটটিই সবচেয়ে তৃপ্তিদায়ক। মিলার আউটস্যুইঙ্গার প্রত্যাশা করেছিলেন, কিন্তু আমি ঠিক তার উল্টোটা করি। ফলে এটাই সেরা উইকেট ছিল। ডেথ ওভারে কেশব মহারাজের উইকেট তুলে নেওয়া লক্ষ্য ছিল। কিন্তু তিনি ভালো ব্যাট করেছেন। ডেথ ওভারে কিছুটা আলাদা রকমের বোলিং করা যেত। কিন্তু শেষ অবধি আমরাই ম্যাচ জিতেছি। এটাই মূল বিষয়।

রিফ্রেশড অর্শদীপ

রিফ্রেশড অর্শদীপ

ভারতের বোলিং কোচ পরশ মামব্রেকে ম্যাচের পর অর্শদীপ যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তিনি বলেন, মাঠে গিয়ে উইকেট দেখি না। বোলিং কোচের কাছে জেনে নিই কীভাবে বোলিং করতে হবে। সেইমতোই বল করেছি। উইকেটে আর্দ্রভাব ছিল। ফলে টস জেতাটা গুরুত্বপূর্ণ হয়েছে। বল এতটা স্যুইং করবে ভাবিনি। দীপক চাহারের ওভার দেখে সঠিক জায়গায় বল ফেলাই লক্ষ্য ছিল। নিজের এই দুরন্ত পারফরম্যান্সের জন্য বোলিং কোচ মামব্রেকে কৃতিত্ব দিয়ে অর্শদীপ বলেন, দিন দশেক ম্যাচ থেকে দূরে ছিলাম। স্ট্রেংথ ও ফিটনেসে জোর দিয়েছি। তরতাজা অনুভূতির কথাও উল্লেখ করেছেন অর্শদীপ।

ফোকাস স্থির

ফোকাস স্থির

অর্শদীপ আরও জানিয়েছেন, ম্যাচে পরিস্থিতি অনুয়ায়ী কীভাবে বোলিং করতে হবে সে ব্যাপারে পরিকল্পনা করা হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাওয়ারপ্লে বোলিং ভালো হয়েছে। অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপেও সাফল্যের বিষয়ে আশাবাদী তিনি। অর্শদীপের কথায়, পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই মূল বিষয়। অনুশীলনে আমরা বিভিন্ন পরিস্থিতি অনুয়ায়ীই বল করে থাকি। ম্যাচেও সেটা কার্যকরী করাই লক্ষ্য থাকে। আমার মূল লক্ষ্য দল আমার কাছে কী চাইছে তা সুনিশ্চিত করা। পাওয়ারপ্লে-র ওভারগুলিতে কয়েকটি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ডেথ ওভারে রান আটকানো ও উপযুক্ত সময়ে উইকেট তোলাই অর্শদীপদের ফোকাস থাকে। দীপক চাহারের সঙ্গে নতুন বলের জুটিও তিনি উপভোগ করছেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+