সাতটি ওয়াইডে ১৩ বলের ওভার! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার নজির অর্শদীপ সিংয়ের

নিউ চণ্ডীগড়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার রেকর্ড গড়লেন অর্শদীপ সিং। ভারতের এই পেসার এদিন একটি ওভার পূর্ণ করতে নিলেন ১৩টি বল। যার মধ্যে ৭টি বল ওয়াইড!

আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে টি২০ আন্তর্জাতিকে একমাত্র আফগানিস্তানের নবীন উল হকেরই ১৩টি ডেলিভারির পর ওভার শেষের নজির ছিল।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১১তম ওভার করতে গিয়েই ওয়াইডের মেলা বসিয়ে দেন অর্শদীপ। এই ওভারের প্রথম বলেই কুইন্টন ডি কক ছক্কা হাঁকান। এরপর টানা দুটি ওয়াইড বলের পর বৈধ দ্বিতীয় বলটি করতে সক্ষম হন অর্শদীপ, সেই বলে কোনও রান দেননি।

এরপর তৃতীয় বলটি করতে গিয়ে টানা চারটি ওয়াইড বল করে বসেন অর্শদীপ। বৈধ তৃতীয় বলটিতে দেন ১ রান। চতুর্থ বলে ২ ও পঞ্চম বলে ১ রান খরচ করেন। ওভারের শেষ বলটি করতে গিয়ে ফের ওয়াইড দিয়ে বসেন অর্শদীপ। যদিও পরের বলটি বৈধ ছিল, তাতে দেন ১ রান। সবমিলিয়ে এই ওভারে ১৮ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

২০২৪ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে আফগান পেসার নবীন উল হক ওভার শেষ করেছিলেন ১৩টি ডেলিভারির পর। ২০২১ সালে জোহানেসবার্গে পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পেসার সিসান্ডা মাগালার ওভার শেষ করতে লেগেছিল ১২টি ডেলিভারি।

এদিন টস জিতে ভারত ফিল্ডিং নিয়েছিল। দক্ষিণ আফ্রিকা তোলে ৪ উইকেটে ২১৩ রান। ওপেনার কুইন্টন ডি কক পাঁচটি চার ও সাতটি ছয়ের সৌজন্যে ৪৬ বলে ৯০ রান করে রান আউট হন।

রিজা হেন্ডরিকস ১০ বলে ৮, অধিনায়ক এইডেন মার্করাম ২৬ বলে ২৯ ও ডেওয়াল্ড ব্রেভিস ১০ বলে ১৪ রান করেছিলেন। ডনোভান ফেরেইরা ১৬ বলে ৩০ ও ডেভিড মিলার ১২ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

ভারত মোট ১৬টি ওয়াইড, ১টি বাই ও পাঁচটি লেগ বাই-সহ অতিরিক্ত ২২ রান দিয়েছে। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৯ রান দিয়ে ২টি ও অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৭ রানের বিনিময়ে পেয়েছেন ১টি করে উইকেট।

অর্শদীপ ৪ ওভারে ৫৪ রান দেন, তিনি মোট ৯টি ওয়াইড বল করেছেন এই ম্যাচে। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ৪৫, হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ৩৪ ও শিবম দুবে ২ ওভারে ১৮ রান খরচ করে উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+