দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের মহড়া শুরু ভারতের, উমরানের চেয়েও নজর কাড়লেন কোন পেসার?
বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। এই ম্যাচটি জিতলেও টানা ১৩টি টি ২০ আন্তর্জাতিক জেতার বিশ্বরেকর্ড গড়বে ভারত। আজ থেকে দিল্লিতে ভারতীয় দল অনুশীলনে নেমে পড়ল। বিশেষভাবে নজর ছিল আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম বলটি করা উমরান মালিকের দিকে।

উমরান ও অর্শদীপ নজরে
উমরান মালিক ও অর্শদীপ সিংয়ের মধ্যে যে কোনও একজনই প্রথম একাদশে থাকবেন বলে মনে করা হচ্ছে। জম্মু এক্সপ্রেস উমরান তাঁর গতির পাশাপাশি আইপিএলে ২২টি উইকেট নিয়ে নজর কেড়েছেন। অনেকেই মনে করছেন, উমরান কার্যকরী হবেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপে। যদিও উমরানের ইকনমিতে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। অর্শদীপ সিং অবশ্য ডেথ ওভারেও দুরন্ত বোলিং করেছেন আইপিএলে। কিন্তু ভুবনেশ্বর কুমার ও হর্ষল প্যাটেল থাকায় অর্শদীপের টি ২০ দলে সুযোগ পাওয়া কিছুটা কঠিন। অর্শদীপের চেয়ে এগিয়ে রয়েছেন আবেশ খানও।

ফেভারিট জম্মু এক্সপ্রেস
আজ অনুশীলনে উমরান দীর্ঘক্ষণ বোলিং করেছেন। কবে তার চেয়েও বেশি নজর কেড়েছেন অর্শদীপ সিং। তাঁর অন্যতম অস্ত্র ইয়র্কার। অর্শদীপ এদিন নেটেও বেশ কিছুক্ষণ ইয়র্কার ফেলার অনুশীলন করেছেন। আজ ভারতীয় দল বিকেলে অনুশীলন করল কোচ রাহুল দ্রাবিড় ও বোলিং কোচ পরশ মামব্রের তত্ত্বাবধানে। উমরান একের পর এক দারুণ গতিতে এদিন বল করতে থাকেন। তবে তাঁর বোলিংয়ে আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে ঋষভ পন্থকে। যত জোরে বল করেছেন উমরান, ততই আক্রমণাত্মক ছিলেন ভারতের সহ অধিনায়ক। অর্শদীপ প্রথমে ছোট স্পেল করেন। পরে মামব্রের তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ ব্লকহোলে বল ফেলার অনুশীলন করেন। লাইন, লেংথেও অভ্রান্ত ছিলেন অর্শদীপ।

অর্শদীপ বেশি বোলিং করলেন
এমনিতে অনুশীলনে অনেক সময়ই দেখা গিয়েছে জোরে বোলাররা পূর্ণশক্তি প্রয়োগ করেন না অনুশীলনে। ভুবনেশ্বর কুমার এদিন মিনিট ১৫ বল করে ছন্দে আছেন কিনা যাচাই করে নিলেন। হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল আজ বোলিং করেননি। তাঁরা প্রথম একাদশে থাকবেনই। তবে অর্শদীপ এদিন সবার চেয়ে বেশি সময় নেটে বোলিং করলেন। যদিও তাঁকে প্রথম ম্যাচে প্রথম একাদশের বাইরেই থাকতে হবে। অবশ্য অর্শদীপকে খেলানোর পক্ষে সওয়াল করছেন ইরফান পাঠান-সহ অনেক প্রাক্তনই। আজকের অনুশীলনে হাজির ছিলেন না হার্দিক পাণ্ডিয়া। তিনি কাল অনুশীলনে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। কাল সাংবাদিকদের মুখোমুখি হবেন হেড কোচ রাহুল দ্রাবিড়। এই সিরিজে জৈব সুরক্ষা বলয় নেই। ফলে আর ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক নয়। দ্রাবিড়ের সাংবাদিক সম্মেলন শুরুর আধ ঘণ্টা আগে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হাজির থাকতে বলা হয়েছে মাস্ক পরে ও শারীরিক দূরত্ব বজায় রেখে।

কার্তিকের অনুশীলন
২০১৯ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন দীনেশ কার্তিক। লোকেশ রাহুলের ডেপুটি ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক আজ যে ছন্দে ব্যাট করলেন তাতে তিনি প্রথম ম্যাচে খেলবেন। ফলে দীনেশ কার্তিককে আদৌ প্রথম একাদশে রাখা হবে কিনা তা নিয়ে সংশয় থাকছে। পন্থকে ব্যাটিং অর্ডারে তুলে এনে যদি ডিকে-কে ফিনিশার হিসেবে খেলানো হয় তাহলে অন্য কথা। দল কী হবে তা নিয়ে না ভেবে ৩৬ বছরের কার্তিক অবশ্য জমিয়ে অনুশীলন করলেন। প্রথমে ডেকে নিলেন থ্রোডাউন বিশেষজ্ঞ নুয়ান, দয়া ও রঘুকে। কিছুক্ষণ ল্যাপ স্কুপ ও রিভার্স ল্যাপ স্কুপ অনুশীলন করলেন কার্তিক। রাত ৮টার পর থেকে শিশির পড়তে পারে। তবে ভারত আজ ভেজা বলে অনুশীলন করেনি।
— BCCI (@BCCI) June 6, 2022












Click it and Unblock the Notifications