শামির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, আত্মসমপর্ণের জন্য সময় দেওয়া হল ১৫ দিন

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। শামির স্ত্রী হাসিন জাহানের দায়ের করা মামলায় ভিত্তিতে তদন্তের পর ভারতীয় ক্রিকেটারকে আত্মসমর্পণের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। শামির স্ত্রী হাসিন জাহানের দায়ের করা মামলার ভিত্তিতে তদন্তের পর ভারতীয় ক্রিকেটারকে আত্মসমর্পণের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ক্যারিবিয়ান সফরে রয়েছেন শামি। তবে শামির ভাইয়ের বিরুদ্ধে অবশ্য আজ থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে।

শামির বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, আত্মসমপর্ণের জন্য দেওয়া হল ১৫ দিন

কোর্টনি ওয়ালসের দেশে শামি যখন বল হাতে আগুন ঝরাচ্ছেন তখন তাঁকে গ্রেফতারের দাবিতে আদালতের দ্বারস্থ হন হাসিন। শামির জামিনের সময় সীমা শেষ হয়ে গেলেও কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না, সেই আবেদন নিয়ে আদালতে আপিল করেন হাসিন। সেই সঙ্গে প্রাণনাশের আশঙ্কা করছেন বলেও হাসিন আদালতকে জানিয়েছেন।

প্রসঙ্গত ২০১৮ সালে মার্চে শামির বিরুদ্ধে বধূ-নির্যাতনের গুরুতর অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হন হাসিন জাহান। শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে নির্যাতন,যৌন হেনস্থা ও খুনের চেষ্টার অভিযোগ এনেছিলেন হাসিন। এর আগে শামি ক্রিকেট ট্যুরের মাঝে বিবাহ বর্হিভূত একাধিক সম্পর্কে জড়িয়েছেন বলেও তাঁর স্ত্রী অভিযাগ করেন।

হাসিনের আনা একাধিক অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়ার মামলাতেই এবার ভারতীয় স্পিডস্টার ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুর আদালত। সেই সঙ্গে ভারতীয় পেসারের বিরুদ্ধে পাক মহিলার সঙ্গে সম্পর্ক ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও এনেছিলেন হাসিন। বিসিসিআই অবশ্য তদন্তের পর শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে অভিযোগ খারিজ করে দেয়।

অন্যদিকে শামিকে গ্রেফতার না করা নিয়ে এদিন প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও সুর চড়ান হাসিন। শামির স্ত্রীর অভিযোগ, এবিষয়ে প্রধানমন্ত্রীকে বারবার জানিয়েও কোনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি।

সেক্ষেত্রে বেটি বাঁচাও বেটি পড়াও এবং তিন তালাক নিয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা থাকা সত্ত্বেও শুধু তিনিই কেন ন্যায় পাচ্ছেন না, সেই প্রশ্ন তুলেছেন হাসিন। ক্রিকেটার বলেই শামি বিশেষ সুবিধে পাচ্ছেন বলে হাসিনের অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+