ইংল্যান্ডে ইতিহাস! ছেলেকে নিয়ে শতরানের পার্টনারশিপ গড়ে জেতালেন মা

ইংল্যান্ড মহিলা দলের প্রাক্তন অলরাউন্ডারের দাপট অব্যাহত পুরুষদের ক্রিকেটে। অ্যারান ব্রিন্ডল তাঁর ছেলেকে নিয়ে দলের হয়ে ওপেন করলেন এবং শতরানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়ে দলকে জেতালেনও। গতকালই ক্রিকেট জগতে এই নয়া ইতিহাসে উচ্ছ্বসিত ক্রিকেট মহল।

ছেলেকে নিয়ে শতরানের পার্টনারশিপ গড়ে জেতালেন মা

(ছবি- ফার্স্ট ক্রিকেট ট্রোজান্স টুইটার)

লিঙ্কন অ্যান্ড ডিস্ট্রিক্ট ডিভিশন থ্রি-এর ম্যাচে ওম্বি ট্রোজান্সের হয়ে খেলেন অ্যারান ও হ্যারি। অ্যারানের বয়স এখন ৩৯, হ্যারির ১২। বল হাতে ১০ ওভারে ৪ উইকেট নেয় হ্যারি। ৩৮.৪ ওভারে নেটলহ্যাম ক্রিকেট আকাদেমি একাদশ তোলে ১৪১। এরপর ছেলে হ্যারিকে নিয়ে ব্যাট করতে নামেন মা অ্যারান। ওপেনিং জুটিই ১০ উইকেটে ম্যাচ জেতায় ওম্বি ট্রোজান্সকে। ১৭টি চারের সাহায্যে ১০১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন অ্যারান। হ্যারি ৩২ রানে অপরাজিত থাকে।

অ্যারানের এই কৃতিত্বের কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁকে অভিনন্দন জানান ভারতের প্রাক্তন বোলার স্নেহাল প্রধান, নিউজিল্যান্ডের সুজি বেটস থেকে শুরু করে ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট, প্রাক্তন অধিনায়ক ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের সহকারী কোচের দায়িত্বে থাকা শার্লটি এডওয়ার্ডসরা।

১৯৯৯ সালে ইংল্যান্ড মহিলা দলে অভিষেকের পর সন্তানের জন্মের কারণে ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে ছিলেন তিনি। এরপর ২০১৪ সাল অবধি ইংল্যান্ড দলের হয়ে খেলার পর অবসর নেন। ইংল্যান্ড মহিলা দলের হয়ে ১১টি টেস্টে ৫৫১ রান করেছেন। অভিষেকে করা অপরাজিত ১০১ টেস্টে তাঁর সর্বাধিক স্কোর। ৪২ বছরের খরা মিটিয়ে ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ জয়েও তাঁর বড় অবদান ছিল। ভারতের বিরুদ্ধে টেস্টে ২০০২ সালে তিনি ক্যারোলিন আটকিন্সের সঙ্গে দুশো রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন। একদিনের আন্তর্জাতিক খেলেছেন ৮৮টি, রান করেছেন ১৯২৮, সর্বাধিক ১০৭ অপরাজিত। ৩৫টি উইকেটও দখল করেছেন ওয়ান ডে-তে। টি ২০ আন্তর্জাতিক খেলেছেন ৩৫টি, ৩৭৩ রান করেছেন এবং ২২টি উইকেট নিয়েছেন। টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে তাঁর একটি করেই শতরান রয়েছে।

পুরুষদের ক্রিকেটেও অ্যারানের দাপট এই প্রথম নয়। পুরুষদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রথম মহিলা হিসেবেও তিনি শতরান করেছিলেন। লিঙ্কনশায়ার প্রিমিয়ার লিগে মার্কেট রাসেনের বিরুদ্ধে লাউথের হয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+