অজি দলে ফিরলেন ফিঞ্চ, বিরাটদের সামনে টি-২০তে অপরাজেয় থেকে বছর শেষ করার সুযোগ
অজি দলে ফিরলেন ফিঞ্চ, বিরাটদের সামনে টি-২০তে অপরাজেয় থেকে বছর শেষ করার সুযোগ
সিডনিতে তৃতীয় টি-২০তে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের। এদিন দ্বিতীয় ম্যাচের দল ধরে রেখেই অজিদের বিরুদ্ধে তৃতীয় টি-২০তে মাঠে নামলেন বিরাট। অন্যদিকে অজি দলে আজ চোট সারিয়ে ফিরলেন অ্যারন ফিঞ্চ। প্রথম টি-২০তে থাই মাসলে চোট পান, সেকারণে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম নিয়ে আজ মার্কাস স্টোইনিসের পরিবর্ত হিসেবে দলে ফিরলেন ফিঞ্চ।

সিরিজ হোয়াইট ওয়াশ করার সুযোগ
প্রসঙ্গত ভারতের সামনে আজ সিরিজ হোয়াইট ওয়াশ করার সুযোগ। রবিবার দ্বিতীয় টি-২০ জিতে ভারত ৩ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে রয়েছে। আজ সিডনিতে তৃতীয় টি-২০ জিতলে ৩-০ সিরিজ হোয়াইট ওয়াশ করতে পারবে মেন ইন ব্লু।

টি-২০তে অপরাজেয় থেকে বছর শেষ করার সুযোগ
সেই সঙ্গে বিরাটদের সামনে টি-২০তে অপরাজেয় থেকে বছর শেষ করার সুযোগ রয়েছে। বছর শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে ভারত টানা ৫ টি টি২০ জয় করে। কোভিড ধাক্কায় ক্রিকেট বন্ধের পর বাইশ গজে বল গড়ালে বছর শেষে অজিদের বিরুদ্ধে টানা ২ ম্যাচ জিতে এগিয়ে রয়েছে কোহলিরা। এদিন ম্যাচ জিতলে ২০২০তে কুড়ি-বিশের ক্রিকেটে বিরাটের দল অপরাজেয় থেকে মাঠ ছাড়তে পারবে।

টানা ১১টি টি-২০ জয়ের সামনে ভারত
এখানেই শেষ নয়, আজ ম্যাচ জিতলে ভারত টানা ১১টি টি-২০ জিতবে। শেষবার টি-২০ ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-২০ হেরেছিল ভারত। ২০১৯ সালে ৮ ডিসেম্বর সেই ম্যাচ হারার পর, হোম অ্যাওয়ে মিলিয়ে টানা ১০টি ম্যাচ জিতেছে মেন ইন ব্লু।

বিদেশে মাটিতে আজ টানা ১১ টি-২০ জয়ের সুযোগ
অন্যদিকে আজ ম্যাচ জিতলে বিদেশ সফরে(অ্যাওয়ে) টানা ১১ টি টি-২০ ম্যাচ জেতার সুযোগ রয়েছে ভারতের। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩টি টি২০ জয়ের পর, ২০২০ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টানা ৫টি টি-২০ জিতেছিল মেন ইন ব্লু। এরপর অজিভূমে এবার টানা ২টি টি-২০ জয় ভারতের। ফলে সব মিলিয়ে ঘরের বাইরে, ১০টি টি-২০ ম্যাচ জিতেছে ভারতীয় দল।












Click it and Unblock the Notifications