দিদির আগেই ভাই! সানিয়ার সঙ্গে বাগদান সারা সচিন-পুত্র অর্জুনের
দিদি সারার সঙ্গে শুভমান গিলের সম্পর্কের গুঞ্জন প্রায়ই শোনা যায়। তবে সারার আগেই বাগদান সেরে ফেললেন অর্জুন তেন্ডুলকর। গতকাল এক ঘরোয়া অনুষ্ঠানে বাগদান সম্পন্ন হলো সচিন তেন্ডুলকরের পুত্রের। সোশ্যাল মিডিয়ায় এর ছবি ইতিমধ্যেই ভাইরাল।
সচিনের পুত্রবধূ হতে চলেছেন সানিয়া চন্ডোক। তিনি বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছে। সচিন-পুত্রের বয়স এখন ২৫। তিনি বাঁহাতি ফাস্ট বোলিং অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে খেলেন গোয়ার হয়ে। আইপিএলে যুক্ত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে।

সানিয়ার সঙ্গে অর্জুন বেশ কিছুদিন ধরেই সম্পর্কে আছেন বলে জানা গিয়েছে। অবশেষে সেই সম্পর্ক পরিণতিলাভের দিকেই এগোচ্ছে। জানা গিয়েছে, সানিয়া লাইমলাইটে থাকতে পছন্দ করেন না। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নন। সানিয়া নিজেও একজন উদ্যোগপতি, মুম্বইয়ে একটি সংস্থার ডেজিগনেটেড পার্টনার ও ডিরেক্টর পদে রয়েছেন। ঘাই পরিবারের হসপিটালিটি ও ফুডের ব্যবসা রয়েছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশাপাশি তাদের মালিকানাধীন সংস্থা ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ড।












Click it and Unblock the Notifications