Arjun Tendulkar: নতুন অবতারে অর্জুন, কোহলি-গিলদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন সচিন পুত্র
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি। আইপিএলেও খেলেছেন হাতে গোনা কয়েকটি ম্যাচ। ঘরোয়া ক্রিকেটেও এখনও খুব একটা আলোড়ন ফেলতে পারেননি অর্জুন তেন্ডুলকর। তবে মাঠের বাইরে কিন্তু ঝড় তুলেছেন সচিন পুত্র। ক্রিকেট মাঠে পারফরম্যান্সের ভিত্তিতে নয় অর্জুন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অন্য একটি কারণে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন সচিন পুত্র। এই ছবি আলোড়ন ফেলে দিয়েছে সমাজ মাধ্যমে। এমনকি বিরাট-কেএল রাহুল-হার্দিক পাণ্ডিয়াদের সঙ্গে তুলনা টানাও শুরু হয়ে গিয়েছে অর্জুনের। কী এমন ছবি পোস্ট করলেন অর্জুন, যা সমাজ মাধ্যমে ঝড় তুলে দিয়েছে। বিস্তারিত তুলে ধরা এই প্রতিবেদনে।

বর্তমানে দক্ষিণাঞ্চলের হয়ে দেওধর ট্রফি খেলতে ব্যস্ত ২৩ বছর বয়সি এই অল রাউন্ডার। মাঠে পারফরম্যান্সের মতোই শারীরিক ফিটনেসের দিকেও অত্যন্ত সচেতন অর্জুন। বয়স অল্প হলেও ফিটনেস এবং শারীরিক সক্ষমতায় তিনি যে বিরাট-হার্দিকদের মতো সিনিয়রদের থেকে কোনও অংশে কম যান না তা বুঝিয়ে দিয়েছেন সচিন পুত্র।
একেবারে নতুন অবতারে ধরা দিয়েছেন অর্জুন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবি পোস্ট করেছেন অর্জুন সেখানে তাঁকে দেখা যাচ্ছে সিক্স প্যাক অ্যাবসের লুকে। অর্জুনের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগে। সচিন পুত্র ফিটনেসের দিক থেকে তুলনায় চলে এসেছে কোহলি-শুভমান গিলদেরও। কারণ বিরাট বা শুভমানকে অতীতে এই অবতারে দেখা দিয়েছে।
Arjun Tendulkar’s Ripped-Body And Six-Pack Abs. 😎 pic.twitter.com/qQtQmOawqC
— Vipin Tiwari (@vipintiwari952) July 27, 2023
দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালের আইপিএলে-এ অভিষেক করেছেন অর্জুন তেন্ডুলকর। তাঁর অভিষেক নিয়ে যে সাড়া তৈরি হয়েছিল সেটা তিনি রাখতে পারেননি। পেসার হলেও তাঁর হাত থেকে পর্যাপ্ত পেস পাওয়া যায়নি। ফলে কয়েকটা ম্যাচ খেলে তাঁকে বসে যেতে হয়। মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে তাঁকে নিয়ে বিশেষ ক্লাস করা হয়। চার ম্যাচ খেলে তাঁর নামের পাশে তিন উইকেট।
কিন্তু আইপিএলের ইতিহাসে বাবা-ছেলের জুটি এই প্রথম দেখা গেল। এর আগে বাবা আইপিএল খেলছে ও তার ছেলেও আইপিএল খেলেছে এমন নজির এই প্রথম। আইপিএল ডেবিউ আবার একই দলের হয়ে। ফলে প্রথম ম্যাচে উইকেট না পেলেও স্মরণীয় হয়ে থাকল অর্জুন তেন্ডুলকরের আইপিএল ডেবিউ।

গত জুনে বিসিসিআই-এর নজরে পড়েছিলেন অর্জুন। সচিনের পুত্রকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ডেকে পাঠায় বিসিসিআই। তবে অর্জুন একা নন, তাঁর মতো মোট ২০ জন তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটারকে ডেকে পাঠিয়ে ছিলেন এনসিএ-এর ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ। সেখানে তাদের বিশেষ ক্লাস নেওয়া হয়।












Click it and Unblock the Notifications