লর্ডসে লগান সচিন পুত্রের, অর্জুনের বলে আহত ইংলিশ ব্যাটসম্যান

ইংল্যান্ড ক্রিকেটার জনি বারিস্তো ঘায়েল। ঘায়েল করলেন তেন্ডুলকর। তবে সচিন নয় অর্জুন।

পিতা -পুত্রের দারুণ কাহিনি। বাবা ব্যাট হাতে বিপক্ষের বোলারদের তুলোধনা করতেন আর ছেলে বল হাতে লোকজনকে নাস্তানাবুদ করে দিচ্ছেন। তিনি আর কেউ নন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। সচিন ব্যাট হাতে নির্দয়ভাবে ইংল্যান্ড বোলারদের কচুকাটা করতেন। এবার তাঁর ছেলে লর্ডসে যেন লাগানের চিত্রনাট্য বাস্তব করছেন।

লর্ডসে লগান সচিন পুত্রের, অর্জুনের বলে আহত ইংলিশ ব্যাটসম্যান

ইংল্যান্ডের লর্ডসে নিয়মিত অনুশীলন করেন অর্জুন। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতীয় নেটেও তাঁকে দেখা গেছে। এখনও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অনুশীলন করছে ইংল্যান্ড দল। সেসময় নেট বোলার হিসেবে অনুশীলন করছিলেন অর্জুন। নেটে এই সময় ব্যাট করতে আসেন ইংলিশ উইকেটরক্ষক জনি বারিস্তো। প্রথম বলটিই ইয়র্কার করেন সচিন পুত্র। বলের আঘাতে নেট ছাড়তে বাধ্য হন। যদিও আঘাত গুরুতর নয় বলে জানা গেছে ইসিবি-র পক্ষ থেকে। এও জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে প্রথম ম্যাচ থেকেই তাঁকে পাওয়া যাবে।

লর্ডসে লগান সচিন পুত্রের, অর্জুনের বলে আহত ইংলিশ ব্যাটসম্যান


৬ ফুটের অর্জুন ভাল অলরাউন্ডার হয়ে উঠুন এমনটাই চান সচিন। তাই বেশ কিছু মরশুম ধরেই ইংলিশ গ্রীষ্মে অনুশীলন সারছেন তিনি। অর্জুন এখনও অবধি মুম্বই অনুর্ধ্ব ১৪ ও ১৬ দলে খেলেছেন। পেস বোলার অর্জুন ওয়াসিম আক্রমের কাছেও বোলিংয়ের বিষয়ে বিভিন্ন টিপস নিয়েছেন।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+