সচিন পুত্রের মুম্বই অভিষেক , আত্মবিশ্বাসী অর্জুন
এবার মুম্বই অনুর্ধ্ব ১৯ দলে অভিষেকের অপেক্ষায় সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। অক্টোবরের ৯ তারিখ থেকে শুরু ভিনু মানকড় ট্রফিতে খেলবেন তিনি।
অনুর্ধ্ব ১৯ মুম্বই দলের জার্সি গায়ে অভিষেক ঘটতে চলেছে অর্জুন তেন্ডুলকরের। আগামী ৯ তারিখ ও ১০ তারিখ ভিনু মানকড় ট্রফিতে খেলবে মুম্বই। সেখানেই খেলবেন অর্জুন।

সচিনের হাত ধরে ভারতীয় ক্রিকেট এক দারুণ উচ্চতায় গিয়েছিল। এবার ব্যাটন হাত দৌড় শুরু হবে সচিনপুত্রের। প্রথম দিন মুম্বইয়ের প্রতিপক্ষ বরোদা ও পরের ম্যাচে প্রতিপক্ষ সৌরাষ্ট্র। এই টুর্নামেন্টের জন্য নির্বাচিত পনেরো সদস্যের মুম্বই দলে জায়গা পেয়েছেন অর্জুন তেন্ডুলকর। নির্বাচক কমিটির চেয়ারম্যান রাজেশ পওয়ার জানিয়েছেন মুম্বই দলের মূল অলরাউন্ডারই হলেন অর্জুন।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশানের অনুর্ধ্ব ১৯ দলের নির্বাচক জানিয়েছেন, 'ও আমাদের প্রধান অলরাউন্ডার,ওর খেলায় প্রচুর উন্নতি হয়েছে , বরোদার বিরুদ্ধে খেলায় ও দারুণ বল করেছিল। এবং অনুশীলন ম্যাচে ও ব্যাট -বল দুটোই দারুণ করেছে। ও আমাদের দলের মূল অলরাউন্ডার। '
এর আগে মুম্বই অনুর্ধ্ব ১৬ দলের হয়ে খেলেছেন অর্জুন। গত বছর বি ডিভিসনে খেললেও ভিনু মানকড়ে খেলাটা সচিন পুত্রের জীবনের সবচেয়ে বড় মাইলস্টোন হতে চলেছে।












Click it and Unblock the Notifications