অর্জুনের অভিষেকে বিরল নজির, আইপিএলে পিতা পুত্রের প্রথম যুগলবন্দি

আইপিএলে অভিষষেক হল অর্জুন তেন্ডুলকরের। রবিবার ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে প্রথমবার আইপিএলে সুযোগ পেলেন সচিন পুত্র। বিগত বেশ কয়েক বছর ধরেই মুম্বই দলে থাকলেও কোনও ম্যাচেই প্রথম একাদশে জায়গা হয়নি। অবশেষে রবিবার আইপিএল অভিষেক হল সচিন পুত্রের। পিতা পুত্রের যুগলবন্দি বিরল নজির তৈরি হল ক্রিকেটে।

বাবা ভারতীয় ক্রিকেটের ভগবান। ফলে সচিন পুত্রকে ঘিরে সব সময়ই থাকে প্রত্যাশার পারদ। ঘরোয়া ক্রিকেট হোক বা আইপিএল অর্জুন যখনই যে দলে সুযোগ পেয়েছেন , তার দিকেই থেকেছে ফোকাস। এর আগে ঘরোয়া ক্রিকেটে টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাঁর।এবার ২৩ বছর বয়সে আইপিএল যাত্রা শুরু করলেন অর্জুন।

arjun

২০২১ সালের ১৫ জানুয়ারি হরিয়ানা বিরুদ্ধে মুম্বইয়ের জার্সিতে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলেন অর্জুন। এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে ৯টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সচিন পুত্র। পাশাপাশি লিস্ট এ ম্যাচেও রাজ্য দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। অনূধর্ব ১৯ জাতীয় দলেও জায়গা পেয়েছেন অর্জুন।


সৈয়দ মুস্তাক আলিতে দুরন্ত পারফরম্যান্স করেছেন সচিন পুত্র।এমনকি গোয়ার হয়ে রঞ্জিতে ৭ ম্যাচে ১২ উইকেট রয়েছে অর্জুনের নামের পাশে। শুধু বল হাতেই নয় ব্যাট হাতেও নজর কেড়েছেন তরুণ এই ক্রিকেটার।

বিগত কয়েক বছর ধরেই রোহিত শিবিরের পরিচিত মুখ ছিলেন অর্জুন তেন্ডুলকর। নেটে বোলিং করার পাশাপাশি ডাগ আউটেও দেখা যেত তাকে। আইপিএল নিলামে বেস প্রাইসেই তরুণ এই অল রাউন্ডারকে দলে রেখে দেয় মুম্বই ইন্ডিয়ান্স।
তবে চলতি বছরের শুরু থেকেই অর্জুনের অভিষেকের একটা সম্ভবনা তৈরি হয়েছিল। এবার যে শুধু তাঁকে নেটে বোলিং করা‌নো হবে না, দলেও সুযোগ দেওয়া হবে, তার আভাস দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কারণ বুমরাহ এবার চোটের জন্য আইপিএলে খেলতে পারছেন না।

arjun

আর্চারও চোটের কবলে পড়েছেন। ফলে দলের বোলিং বিভাগকে শক্তিশালী করতে অর্জুনের মতো বাঁ হাতি পেসারকে টিমে রাখার চিন্তাভাবনা করে মুম্বই টিম ম্যানেজমেন্ট।অবশেষে রবিবার এল সেই মাহেন্দ্রক্ষণ। মুম্বই ইন্ডিয়ান্স টিম লিস্টে অর্জুনের নাম যুক্ত হল।

arjun

মুম্বই দলের পরামর্শদাতা হিসাবে যুক্ত রয়েছেন সচিন তেন্ডুলকর। পিতা পুত্রের এমন যুগলবন্দি প্রথমবার হল ক্রিকেট মাঠে। মুম্বইয়ের আপামোর ক্রিকেট ভক্ত এই দিনটার অপেক্ষাতেই ছিল। ডাগ আউটে বসে মাস্টার ব্লাস্টার, আর মাঠে পারফর্ম করছেন অর্জুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+