অর্জুন হাজির বল হাতে ভারতীয় নেটে, জমল দারুণ মজা
ভারতীয় দলে বোলার অর্জুন তেন্ডুলকরের। মুম্বইতে ভারতীয় দলের সঙ্গে হাজির ছিলেন সচিন পুত্র।
২২ তারিখ ওয়াংখেড়েতে শুরু নিউজিল্যান্ড সিরিজ তার আগে জোরকদমে নেটে অনুশীলন সারে ভারতীয় দল। তবে চমক ছিল তা হল অর্জুন তেন্ডুলকর।

এর আগে সচিনের সঙ্গে ভারতীয় দলের অনুশীলনে এসেছেন সচিন পুত্র। তবে এভাবে বিরাট, ধাওয়ানদের বল করেননি তিনি। ইংল্যান্ডে নিয়মিত অনুশীলন করেন অর্জুন তেন্ডুলকর। যার সূত্র ধরে ভারতীয় মহিলা দলকে বিশ্বকাপের সময় নেটে বোলিং করেছিলেন সচিন। পাশাপাশি লর্ডসে ইংল্যান্ডের জাতীয় দলেও নেট বোলিং করে থাকেন অর্জুন।

দিন কয়েক আগে মুম্বই দলে সুযোগ পেয়েছেন অর্জুন তেন্ডুলকর। মূলত অলরাউন্ডার হিসেবেই দেখা হয় সচিনের ছেলেকে।












Click it and Unblock the Notifications