T20I Double Hat-trick: পরপর চার বলে ৪ উইকেট! টি২০ আন্তর্জাতিকে ডাবল হ্যাটট্রিক আর্জেন্তিনার বোলারের
T20I Double Hat-trick: টি২০ আন্তর্জাতিক ডাবল হ্যাটট্রিক। বিশ্বে ষষ্ঠবার এমন নজির। গতকাল বুয়েনস আইরেসে পুরুষদের টি২০ বিশ্বকাপের সাব রিজিওনাল আমেরিকার কোয়ালিফায়ারে।
আর্জেন্তিনা খেলতে নেমেছিল কেম্যান আইল্যান্ডসের বিরুদ্ধে। কেম্যান ম্যাচটি ২২ রানে জিতলেও শিরোনামে চলে এলেন আর্জেন্তিনার পেসার হার্নান ফেন্নেল (Hernan Fennell)।

আর্জেন্তিনা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। কেম্যান আইল্যান্ডস ২০ ওভারে ১১৬ রান তোলে। শেষ ওভারের শেষ চারটি বলে চারটি উইকেট দখল করেন ফেন্নেল। উল্লেখ্য, পরপর চার বলে চার উইকেট নেওয়াকে ডাবল হ্যাটট্রিক বলা হয়।
ফেন্নেলের আগে টি২০ আন্তর্জাতিকে ডাবল হ্য়াটট্রিক রয়েছে আরও ৫ ক্রিকেটারের। ১৯.৩ ওভারে ফেন্নেল আউট করেন ট্রয় টেলরকে। এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে তাঁর শিকার যথাক্রমে অ্যালিস্টেয়ার আইফিল, রোনাল্ড ইব্যাঙ্কস ও আলেজান্দ্রো মরিস। তিনজন ক্যাচ দিয়ে আউট হন, আইফিল হন লেগ বিফোর।
A double hat-trick and a five-wicket haul!
— ICC (@ICC) December 16, 2024
A day to remember for Hernan Fennell in Americas #T20WorldCup qualifying 🇦🇷
More 👉 https://t.co/zIjpcvA2AB pic.twitter.com/Lja2JQDOcF
বছর ৩৬-এর ফেন্নেল ৪ ওভারে ১৪ রান খরচ করে নেন পাঁচ উইকেট। আফগানিস্তানের রশিদ খান, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের কুর্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও লেসোথোর ওয়াসিম ইয়াকুবর টি২০ আন্তর্জাতিকে ডাবল হ্যাটট্রিক করেছেন।
রশিদ ২০১৯ সালে আয়ারল্যান্ড এবং মালিঙ্গা ওই বছরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডাবল হ্যাটট্রিক সেরেছিলেন। ২০২১ সালে ক্যাম্ফার সেই নজির স্পর্শ করেন নেদারল্যান্ডস ম্যাচে। ২০২২ সালে হোল্ডার ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ওয়াসিম চলতি বছর মালির বিরুদ্ধে ডাবল হ্যাটট্রিক করেছিলেন টি২০ আন্তর্জাতিকে।
ফেনেল এই ডাবল হ্য়াটট্রিকের পথে আরও একটি নজিরও গড়ে ফেলেছেন। টি২০ আন্তর্জাতিকে ফেন্নেল বিশ্বের ষষ্ঠ বোলার, যাঁর একাধিক হ্যাটট্রিক রয়েছে। ২০২১ সালে অ্যান্টিগায় পানামার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বের খেলাতেই পানামার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন।
ফের ফেন্নেলের টি২০ আন্তর্জাতিকে হ্যাটট্রিক। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ছোট ফরম্যাটে একাধিক হ্যাটট্রিকের নজির রয়েছে মাল্টার ওয়াসিম আব্বাস, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, সার্বিয়ার মার্ক পাভলোভিচ, নিউজিল্যান্ডের টিম সাউদি ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার।












Click it and Unblock the Notifications