Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: চিপকে সোনু-রহমানের যুগলবন্দিতে সুরের সুনামি, বোধনেই ঝড় তুললেন অক্ষয়-টাইগার জুটি

অপেক্ষার অবসান, বলিউডের গ্ল্যামার এবং সুরের মুর্ছনাকে সঙ্গী করেই সূচনা হয়ে গেল আইপিএল ২০২৪-র।শুক্রবার সন্ধ্যায় চিপক স্টেডিয়ামে আইপিএলের মেগা উদ্বোধনে চাঁদের হাঁট। সুর সম্রাট এআর রহমানের মায়াবী পারফরম্যান্স থেকে অক্ষয় কুমারের ধামাকাদার শো। এক কথায় বাইশ গজে বল গড়ানোর আগেই সুপার হিট আইপিএলের ফার্স্ট ডে ফার্স্ট শো।

বিসিসিআইয়ের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের মতোই এবারও হবে তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সুরের ডালি নিয়ে হাজির হবেন গায়ক ও সঙ্গীত পরিচালক এ আর রহমান। অবশ্য তিনি একা নন, কিংবদন্তি সোনু নিগমও সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করবেন।দুই তারকার গানের পাশাপাশি ডান্সফ্লোর মাতাতে দেখা যাবে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে।

IPL 2024

উদ্বোধনী অনুষ্ঠানের সূচনাটা হল স্যারে জাহাঁসে আচ্ছার মধ্য দিয়ে। অক্ষয় কুমার ও টাইগার শ্রফ একসঙ্গে মঞ্চে অবতরণ করলেন জাতীয় পতাকাকে হাতে নিয়ে। তারপরই শুরু দুই বলিউড তারকার ধামাকাদার পারফরম্যান্স। কানায় কানায় পূর্ণ চিপকে জয় জয় শিবশঙ্করের তালে ঝড় তুলে দিলেন টাইগার।

পিছিয়ে থাকলেন না খিলাড়িও। হরে রাম হরে কৃষ্ণ থেকে শুরু চুরাকে দিল মেরা-একের পর হিট গানে অক্ষয় কুমার শুরুতেই মাতিয়ে দিলেন আইপিএলের উদ্বোধনী মঞ্চ। পারফরম্যান্সের শেষভাগে জাতীয় পতাকা হাতে নিয়ে মাঠ প্রদিক্ষণ করলেন দুই তারকা।

এরপর চিপকে সুরের সুনামি, মঞ্চে এলেন সোনু নিগম এবং এআর রহমান। বন্দেমাতরম দিয়ে সূচনা করলেন সোনু নিগম। অস্কারজয়ী রহমান ছিলেন এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মুখ্য আর্কষণ। নিজের ঘরের মাঠে রহমান রাজকীয় সুরের যাদুতে মুগ্ধ করে দিলেন রহমান।পরে তাঁদের সঙ্গে যোগ দিলেন মোহিত চৌহান, নীতি মোহনের মতো গায়ক, গায়িকারা। হিন্দি ও দক্ষিণ ভারতীয় ভাষায় গান গাইলেন তাঁরা।

এ বারের আইপিএলের থিম 'ইন্ডিয়া'। অনুষ্ঠান চলাকালীন মাঠে ফুটিয়ে তোলা হল ইন্ডিয়া গেট। দেখা গেল অশোক চক্রও। সবশেষে আতসবাজির প্রদর্শনী হল।ধামাকাদার অনুষ্ঠানের শেষে শুরু হল প্রথামাফিক সূচনা অনুষ্ঠান। মঞ্চে বিসিসিআই কর্তাদের সঙ্গেই উপস্থিত হলেন এআর রহমান, সোনু নিগম, সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। সব শেষে মঞ্চে এলেন দুই অধিনায়ক ফাফ ডুপ্লেসি এবং ঋতুরাজ গাইকোয়াড়। নতুন সিএসকে অধিনায়কই হাতে ট্রফি নিয়ে মঞ্চে প্রবেশ করলেন।

সদ্য সমাপ্ত ডব্লিউপিএল বা ওমেনস প্রিমিয়ার লিগে আবার মঞ্চ মাতিয়েছিলেন শাহরুখ খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রারা। শুধু তাই নয়। এবারের আইপিএলের বিশেষত্ব যে, সুইডিশ ডিজে এবং রেকর্ড প্রোডিউসার ডিজে অক্সওয়েল ইনিংসের বিরতিকে ছন্দে মাতিয়ে তুলবেন।

গত বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সে বার সিএসকে বনাম গুজরাটের উদ্বোধনী ম্যাচে অরিজিতের গানের জাদুর পাশাপাশি দেখা গিয়েছিল তমন্না ভাটিয়া এবং রশ্মিকা মান্ধানার অসাধারণ ডান্স পারফরম্যান্স।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+