সৌরভ ও জয়ের পদের মেয়াদ বৃদ্ধি রুখতে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন

সৌরভ ও জয়ের পদের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা

সুপ্রিম কোর্টে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহের পদের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে বিসিসিআই। সেই আবেদনের বিরুদ্ধে এবার পাল্টা মামলা দাখিল করল ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য নরেশ কে মালকানি। বিসিসিআই-এর দাবি অনৈতিক বলে তিনি শীর্ষ আদলতে সওয়ালও করেছেন।

মালকানির আবেদন

মালকানির আবেদন

নিজেকে ২০১৩ আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের অন্যতম প্রমাণ-দ্রষ্টা তথা প্রতিবাদী বলে পরিচয় দেওয়া নরেশ কে মালকানি, ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য পদ পেয়েছেন। সেই তিনিই প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলের তৈরি কুলিং-অফের নিয়ম পাল্টানোর জন্য সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে বিসিসিআই, তার বিরুদ্ধে সওয়াল করেছেন। বিসিসিআই সভাপতি ও সচিব পদে যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ-কে আরও তিন বছর বসতে দেওয়ার অর্থ আদালত অবমাননা বলে মনে করেন মালকানি।

আবেদন এখনও অপেক্ষায়

আবেদন এখনও অপেক্ষায়

বিসিসিআইয়ের বিরুদ্ধে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য নরেশ কে মালকানির আবেদন সুপ্রিম কোর্ট এখনও গ্রহণ করেনি বলেই খবর। তা গৃহীত হলে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআইয়ের সমস্যা বাড়বে বলেও মনে করছেন আইনজ্ঞরা।

বিসিসিআই মামলার শুনানি

বিসিসিআই মামলার শুনানি

সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের মেয়াদ বাড়ানোর জন্য বিসিসিআই যে আবেদন সুপ্রিম কোর্টে করেছে, তা ইতিমধ্যেই গৃহীত হয়েছে। স্বাধীনতা দিবসের দুই দিন পর অর্থাৎ ১৭ অগাস্ট মামলার শুনানির দিন ধার্য হয়েছে।

বিসিসিআইয়ের আবেদন

বিসিসিআইয়ের আবেদন

সুপ্রিম কোর্ট মনোনিত প্রাক্তন প্রধান বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেল কুলিং-অফের যে নিয়ম তৈরি করেছেন, তাতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। কারণ বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআইয়ের হয়ে ৬ বছর ক্রিকেট প্রশাসকের দায়িত্ব সামলেছেন মহারাজ। একই অবস্থা জয় শাহেরও। এই নিয়মে সামান্য পরিবর্তন চায় বিসিসিআই। তাদের আবেদন, বোর্ডের সঙ্গে রাজ্য ক্রিকেট সংস্থাকে না জুড়ে দুই ক্ষেত্রে পৃথক ভাবে প্রশাসকদের কার্যকালের মেয়াদ গোনা শুরু হোক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+