ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পনসর চূড়ান্ত, প্রতি ম্যাচে বোর্ডের কোষাগারে অতিরিক্ত ৫০ লক্ষ টাকা

এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলকে খেলতে হচ্ছে জার্সি স্পনসরের লোগো ছাড়াই। মহিলাদের ওয়ান ডে-ই হোক বা অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের ম্যাচেও একই পরিস্থিতি।

যদিও কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি বদলে যাবে। ভারতীয় দলের জার্সিতে এবার থাকবে একটি টায়ার কোম্পানির লোগো।

অনলাইন গেমিংয়ের প্রোমোশন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নয়া বিল পাস হতেই ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ড্রিম ইলেভেন সরে দাঁড়ায়। এরপর গত ২ সেপ্টেম্বর নতুন স্পনসরের সন্ধানে আনুষ্ঠানিকভাবে নামে বিসিসিআই। শর্তাবলিতে জানানো হয়, কোনও গেমিং, বেটিং, ক্রিপ্টো বা তামাকের ব্র্যান্ড বিডিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। অ্যাথলেসার ও স্পোর্টসওয়্যার প্রস্তুতকারক, ব্যাঙ্কিং, আর্থিক প্রতিষ্ঠান, নন-অ্যালকোহলিক কোল্ড বেভারেজ, ফ্যান, মিক্সার গ্রাউন্ডার, সেফটি লক ও ইনস্যুরেন্স কোম্পানিও স্পনসর হতে পারবে না বলে জানানো হয়।

বিসিসিআই জানিয়েছে, অ্যাপোলো টায়ারস ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর হলো। জানা গিয়েছে, ড্রিম ১১ ম্যাচ প্রতি যেখানে বোর্ডকে ৪ কোটি টাকা দিতে চুক্তিবদ্ধ ছিল, সেখানে নয়া সংস্থা দেবে প্রতি ম্যাচে চার কোটি ৫০ লক্ষ টাকা। ২০২৮ সালের মার্চ মাস অবধি এই চুক্তি। লিড স্পনসর হিসেবে অ্যাপোলো টায়ারসের লোগো থাকবে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে। এই প্রথম ক্রিকেটে কোনও দলের স্পনসর হলো এই সংস্থা। সূত্রের খবর,

অ্যাপোলো টায়ারের সঙ্গে শেষ অবধি দৌড়ে ছিল ক্যানভা ও জেকে টায়ার। বিড়লা অপটাস পেইন্টস স্পনসর হতে আগ্রহী ছিল। তবে বিডিং প্রক্রিয়ায় অংশ নেয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+