বিরাট-সাফল্যে সীমাহীন উচ্ছ্বাসে মাতোয়ারা অনুষ্কা, কোহলিকে ফোনে কী জানালেন বেটার হাফ?

বিরাট কোহলির ব্যর্থতায় সোশ্যাল মিডিয়ায় অনেকবারই ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। আজ মেলবোর্নে টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলি তাঁর কেরিয়ারের সেরা ইনিংস খেলে পাকিস্তানকে হারাতেই জোর চপেটাঘাত পড়ল সেই ট্রোলারদের মুখে। কিং কোহলির সাফল্যে তাই সীমাহীন আনন্দে মাতলেন অনুষ্কা।

বিরাট-সাফল্যে সীমাহীন উচ্ছ্বাসে মাতোয়ারা অনুষ্কা

ভারতীয় ক্রিকেটারদের অনেকের স্ত্রী, সন্তানরাই এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়। বিরাট কোহলির সঙ্গেও বিভিন্ন সফরে থাকেন অনুষ্কা, কন্যা ভামিকাকে নিয়ে। ব্যতিক্রম এবারের টি ২০ বিশ্বকাপ। বিরাট যখন টি ২০ বিশ্বকাপ খেলছেন তখন অনুষ্কা কন্যাকে নিয়ে রয়েছেন কলকাতায়। ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেসের শ্যুটিংয়ের জন্য হোটেলে বসেই এদিন বিরাট কোহলির স্মরণীয় ইনিংসের সাক্ষী থাকলেন অনুষ্কা। মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখলেন বিভিন্ন মুহূর্ত। তার মধ্যে অন্যতম দেশকে জিতিয়ে কোহলি যখন অধিনায়ক রোহিতের কাঁধে।

ভারতের জয়ের পর অনুষ্কা ইনস্টাগ্রামে লেখেন, এই জয়ে দেশবাসী অত্যন্ত আনন্দিত। তাও আবার দীপাবলির ঠিক আগে। বিরাট কোহলির প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে তাঁকে অসাধারণ মানুষ বলে অভিহিত করেছেন অনুষ্কা। বিরাটের দৃঢ়চেতা মানসিকতা, প্রত্যয় ও বিশ্বাস বজায় রাখার অকুণ্ঠ প্রশংসা করেছেন বিরাটের বেটার হাফ। অনুষ্কা আরও লিখেছেন, জীবনের সেরা ম্যাচ দেখলাম। আমাদের কন্যা ছোট, তাই বুঝতে পারছে না তার মা কেন হোটেলে নাচে, উচ্ছ্বাসে মেতে উঠেছেন। একদিন সে নিশ্চিতভাবেই বুঝবে তার বাবা সেরা ইনিংসটি খেলেছেন। তাও খারাপ সময় কাটিয়ে ওঠার পরেই। বারবার যেভাবে তিনি ঘুরে দাঁড়িয়েছেন। বিরাটের সাফল্যে নিজেকে গর্বিত বলেও উল্লেখ করেছেন অনুষ্কা। প্রশংসা করেছেন কোহলির অনবদ্য শক্তিরও।

সাজঘরে ফিরে বিরাট নিজেও ফোন করেছিলেন অনুষ্কাকে। মেলবোর্নের রাত তাঁর জীবনের অন্যতম স্মরণীয় রাত বলেও উল্লেখ করেন কিং কোহলি। তিনি স্টার স্পোর্টসে দেওয়া ইন্টারভিউয়ে বলেন, গত টি ২০ বিশ্বকাপের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু পরিবর্তন এনেছি। এই বিশ্বকাপের প্রস্তুতি ধাপে ধাপে নেওয়া হয়েছে ৬-৭ মাস ধরে। আমি কামব্যাক করে দেখেছি দলের পরিবেশ অত্যন্ত ভালো। চাপের মুখে প্যানিকের শিকার না হয়ে সমস্ত চাপ আত্মস্থ করে এমন জয় দলের আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে যে সহায়ক সে কথাও উল্লেখ করেন বিরাট। তিনি আরও বলেন, ফোনে অনুষ্কার সঙ্গে কথা হলো। আমি নিজের কাজ করছিলাম বলে বুঝতে পারিনি বিভিন্ন প্রান্তে মানুষ কতটা মেতে উঠেছেন এই জয়ে। অনেকেই ফোন করে অনুষ্কাকে অভিনন্দনও জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+