Virat Kohli: বিরাটের ম্যাচ স্টেডিয়ামে বসে কবে প্রথম দেখেন অনুষ্কা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Virat Kohli: বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মার বিয়ের আগে সম্পর্কের টানাপোড়েনের কথা অজানা নয়। বন্ধুত্ব, প্রেম একটা সময় ব্রেক-আপের আশঙ্কাও জাগিয়েছিল। যদিও শেষমেশ মধুরেণ সমাপয়েৎ!

বিরাট-অনুষ্কা এখন শুধু ক্রিকেট নয়, ভারতের ক্রীড়া জগতের জনপ্রিয় পাওয়ার-কাপল। কিন্তু জানেন কি, বিরাটের ম্যাচ মাঠে বসে কবে প্রথম দেখেছিলেন অনুষ্কা?

Virat Kohli

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ভারতের খেলা চলছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। বিরাট কোহলির ব্যাটিংয়ের সময় বারবারই ক্যামেরায় ধরা পড়ছিলেন অনুষ্কা। বিরাট ক্যাচ তুললে তাঁর চোখে-মুখে যেমন উৎকণ্ঠার অভিব্য়ক্তি, তেমনই অর্ধশতরানের পর অনুষ্কার মুখে দেখা যায় হাসির ঝিলিক।

বিরাট কোহলিও ওই ম্যাচে হাফ সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে সঙ্গে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ব্যাটার হিসেবে ৬ হাজার রান পূর্ণ করেছিলেন। যদিও তার পরের বছর, ১১ মাসের মধ্যে বিরাটের হাতছাড়া হয় রেকর্ডটি। যা দখলে নেন হাসিম আমলা।

বিরাট ২০১৪ সালের নভেম্বরে, ওডিআই অভিষেকের ৬ বছর ৮৩ দিনের মাথায় ১৪৪ ম্যাচে ১৩৬ ইনিংসে বিরাট ওডিআইয়ে ৬ হাজার রান পূর্ণ করেন। ওডিআই কেরিয়ারের ৩২তম অর্ধশতরান পূর্ণ করার সঙ্গেই। হাসিম আমলার লেগেছিল ৭ বছর ২৩০ দিন। তিনি ওডিআইয়ে ৬ হাজার রানে পৌঁছন ১২৬টি ম্যাচে ১২৩তম ইনিংসে।

বিরাট কোহলির ভক্ত সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি পোস্ট করেছেন তা ভাইরাল। তাঁর দাবি, অনুষ্কার মাঠে বসে বিরাটের ম্যাচ দেখার উদাহরণ এটিই সর্বপ্রথম। ভারত-বনাম শ্রীলঙ্কা তৃতীয় একদিনের আন্তর্জাতিকটি হয়েছিল হায়দরাবাদে। সেখানেই এক বান্ধবীকে নিয়ে হাজির ছিলেন অনু্ষ্কা।

শ্রীলঙ্কার ২৪২ রানের জবাবে ভারত ৩৫ বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচটি জিতেছিল। বিরাট ৬১ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন। হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর কোহলি হেলমেটে চুমু খান। এরপর ব্যাটে চুমু খেয়ে অনুষ্কার জন্য ফ্লাইং কিস দিতেও দেখা যায় বিরাটকে। সহাস্য অনুষ্কার মুখ তখন যেন লজ্জায় লাল!

বিরাট কোহলির সঙ্গে অনুষ্কার সম্পর্কের সূত্রপাত একটি বিজ্ঞাপনী শ্যুটিংয়ে অংশ নেওয়ার সময় থেকে। বিয়ে হয় ২০১৭ সালের ১১ ডিসেম্বর। ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের কন্যাসন্তান ভামিকার জন্ম। চলতি বছর বিরাট ও অনুষ্কার কোলে আসে দ্বিতীয় সন্তান। বিরুষ্কা পুত্রসন্তানের নাম রেখেছেন অকায়। তাঁর কেরিয়ারে অনুষ্কার অবদানের কথা বিরাট প্রায়ই উল্লেখ করেন। এমনকী বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর বিরাট যখন কাঁদছিলেন, তখন তাঁকে আগলে রেখে সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল অনুষ্কাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+