সতীর্থরা নয়, মুম্বই বিমান বন্দরে বিরাটের সঙ্গী অনুষ্কা, বিরুষ্কার গন্তব্য কোথায়?

বুধবার মুম্বই থেকে বিমান ধরলেন বিরাট কোহলি, সঙ্গে স্ত্রী অনুষ্কা। বুধবার মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে বিরুষ্কা জুটিকে। বলিউড অভিনেত্রীর পরে ছিলেন সাদা টি শার্ট। তার ওপর ব্লেজার। সঙ্গে ডেনিম, স্নিকার্স ও ডার্ক সানগ্লাসেস। প্রাক্তন ভারত অধিনায়কের পরনে ছিল কালো রংয়ের সোয়েট শার্ট। সঙ্গে রং মিলিয়ে ট্রাউজার্স ও স্নিকার্স।মুম্বই বিমানবন্দরে ফটোগ্রাফারদের দেখে পোজ দেন বিরুষ্কা।

কিন্তু বিরুষ্কার গন্তব্য কোথায়? সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। লন্ডন নাকি কান। ভক্তদের একাংশ মনে করছেন ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে স্ত্রীর সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন কোহলি। ভারতের ফরাসি দূতাবাসের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল এবার কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হবে অনুষ্কা শর্মার। ইতিমধ্যেই এই উৎসব শুরু হয়ে গিয়েছে। চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

1

ভক্তদের অন্য অংশ আবার মনে করছে লন্ডনেই পাড়ি জমালেন বিরুষ্কা। দলের সঙ্গে যোগ দেওয়ার আগে ব্যক্তিগত সময় কাটাবেন তারকা দম্পতি। যেহেতু দলের সঙ্গে নয় ব্যক্তিগত ভাবেই লন্ডন গেলেন তাই বিরাটের গায়ে টিম ইন্ডিয়ার টি শার্ট ছিল না।

২২ মে বেঙ্গালুরু থেকে মুম্বই ফিরেছেন কোহলি ও অনুষ্কা। গুজরাত টাইটান্সের কাছে আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট। তবে হেরে যায় আরসিবি। প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়।

ইংল্যান্ডের আবহাওয়া ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রথম ধাপে কিছু ভারতীয় ক্রিকেটার মঙ্গলবার রওনা দেয় লন্ডনের উদ্দেশে। কিন্তু দলের সঙ্গে যাননি বিরাট কোহলি। আইপিএল শেষ না হওয়ায় পুরো ভারতীয় দল এখনই লন্ডনে যেতে পারছে না। তবে বিসিসিআই তিনটি ভাগে দলকে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

2

প্রথম ব্যাচ মঙ্গলবার ভোরেই লন্ডনের বিমান ধরে নেয়। এই ব্যাচে মূলত কোচ রাহুল দ্রাবিড় সহ সাপোর্ট স্টাফরাই ছিলেনন। তবে একইসঙ্গে অক্ষর প্যাটেল , শার্দূল ঠাকুরের মতো বেশ কয়েকজন ক্রিকেটারও গিয়েছেন। আকাশদীপ, পুলকিত নারাংয়ের মতো নেট বোলাররাও মঙ্গলবার দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছেন।

3

আইপিএল শেষে পরিবারের শেষে কিছুটা সময় কাটাতেই বোর্ডের কাছে একদিন অতিরিক্ত সময় চেয়ে নিয়েছেন বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের মত ক্রিকেটাররা। বোর্ড তাদের ছুটি মঞ্জুর করে। বুধবার লন্ডনের বিমান ধরার কথা ছিল কোহলি-অশ্বিনদের। তবে টিম ইন্ডিয়ার সতীর্থদের সঙ্গে নয় স্ত্রীকে সঙ্গী করেই বিমান ধরেলন কিং কোহলি। তবে তাঁর গন্তব্য ফ্রান্স নাকি ইংল্যান্ড তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে।

ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৭-১১ জুন ওভালে আয়োজিত হবে ফাইনাল। ১ জুন থেকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে টিম ইন্ডিয়ার।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+