'চওকা মার না কোলি', স্ত্রী অনুষ্কার স্লেজিং কীভাবে সামলেন বিরাট? দেখুন ভিডিও

'চওকা মার না কোলি', স্ত্রী অনুষ্কার স্লেজিং কীভাবে সামলেন বিরাট? দেখুন ভিডিও

লকডাউনে সোশ্যাল মিডিয়াকেই সময় কাটানোর মোক্ষম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ক্রিকেটার থেকে সেলেব্রিটিরা। ঘরবন্দি অবস্থায় টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির মাথার চুল কাটতে দেখা গিয়েছে তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মাকে। এবার চিকুকে স্লেজ করতে ছাড়লেন না নুষ্কি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

করোনার জেরে লকডাউন

করোনার জেরে লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২২ লক্ষে পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চারশো মানুষের। করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অবস্থার উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ঘরবন্দি ক্রিকেটাররা

ঘরবন্দি ক্রিকেটাররা

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। বর্তমান পরিস্থিতিতে আদৌ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এমতাবস্থায় ঘরে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে, শরীর চর্চা করে কিংবা টিভি দেখে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। কেউ তারই মধ্যে মসকরা করার কোনও সুযোগই ছাড়ছেন না। সেই তালিকায় রয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার নাম।

কোহলিকে স্লেজ করলেন অনুষ্কা

ঘরবন্দি অবস্থায় টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির মাথার চুল কাটতে দেখা গিয়েছে তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মাকে। এবার চিকুকে স্লেজ করতে ছাড়লেন না নুষ্কি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনুষ্কা শর্মার এক ভিডিও। যেখানে তাঁকে বিরাট কোহলির উদ্দেশে সিনেমাটিক কায়দায় বলতে শোনা যাচ্ছে, 'কোলি, অ্যায় কোলি, চোয়কা মার না! ক্যায়া কার রাহা হ্যায়!'

বিরাটের প্রতিক্রিয়া

বিরাটের প্রতিক্রিয়া

কিছুক্ষণ পরেই ওই ভিডিও-তে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে দেখা যাচ্ছে। যেখানে তিনি মাথা ঝাঁকিয়ে কিছু বোঝাতে চাইছেন। যেন বলতে চাইছেন, এসব পাগলামি কেন করছে কে জানে! যা দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+