করোনায় গৃহবন্দি! বিরাট ও পোষ্যের সঙ্গে খুনসুটিতে মজে অনুষ্কা, শেয়ার করলেন আবেগঘন পোস্ট

করোনায় গৃহবন্দি! বিরাট ও পোষ্যের সঙ্গে খুনসুটিতে মজে অনুষ্কা, শেয়ার করলেন আবেগঘন পোস্ট

করোনার কারণে ২১ দিনের লকডাউনের আজ অষ্টম দিন। ভাইরাস মোকাবিলার জন্য লকডাউনের বাকি আরও ১৩ দিন। এই পরিস্থিতিতে গৃহবন্দি হয়ে অনেকেই বোর হচ্ছেন। সেই সঙ্গে বাইরের ভয়াবহ পরিস্থিতিতে প্রতি মুহূর্তেই করোনা নিয়ে আতঙ্ক বাড়ছে। এই অবস্থায় নিজের লকডাউন স্টে হোম মুহূর্ত শেয়ার করলেন বিরাট-অনুষ্কা।

বিরাটের সঙ্গে খুনসুটি

বিরাটের সঙ্গে খুনসুটি

বিরাটকে সঙ্গে নিয়ে দেশবাসীর কাছে লকডাউনে ঘরে থাকার আর্জি নিয়ে আগে ভিডিও বাড়িয়েছেন অনুষ্কা। সেই ভিডিওতে ফ্যানদের কাছে সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত পরিষ্কার রাখার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এবার অবশ্য এসবের বাইরে অনুষ্কা নিজে কীভাবে লকডাউনে সময় কাটাচ্ছেন সেই ছবি পোস্ট করেছেন। যেখানে বিরাটও পোষ্যের সঙ্গে খুনসুটিতে মজেছেন বলিউড অভিনেত্রী।

অবসরে আরও কাছে বিরাট-অনুষ্কা

অবসরে আরও কাছে বিরাট-অনুষ্কা

ক্রিকেট নিয়ে বিরাটের ব্যবস্থা , অন্যদিকে অভিনয় নিয়ে অনুষ্কার ব্যবস্থা। দুয়ের মাঝে একে অন্যকে খুব বেশি সময় দিয়ে উঠতে পারেন না। লকডাউনে গৃহবন্দি হয়ে একে অন্যকে তাই আরও বেশি ভালবাসায় মুড়ে দিচ্ছেন বিরাট-অনুষ্কা। লাভ বার্ডের কেমিস্ট্রি আকস্মিক এই অবসরে মাখো মাখো হচ্ছে তা ছবি দেখেই বোঝা যাচ্ছে।

অনুষ্কার আবেগঘন বার্তা

অনুষ্কার আবেগঘন বার্তা

বিরাটের সঙ্গে খুনসুটির ছবি পোস্ট করে আবেগঘন পোস্ট করে অনুষ্কা লিখেছেন, প্রতিদিন আমরা ব্যস্ত। একে অন্যকে খুব বেশি সময় দেওয়া হয়না। এখন পরিবারকে বেশি সময় দেওয়ার। আমার কাছে খাদ্য, বস্ত্র, বাসস্থান ও পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জীবনে বাকি যা পেয়েছি তা সবটাই সৌভাগ্যবশত। সবার পরিবার সুরক্ষিত থাকুক। ঈশ্বরের কাছে এই কামনাই করি।

জীবন তোমায় কী শেখাল

জীবন তোমায় কী শেখাল

অনুষ্কা লিখেছেন সব কিছুর মধ্যে থেকেই পসিটিভ খুঁজে নিতে শিখুন। বিপর্যয়ের কারণে আজ প্রত্যেকে গৃহবন্দি। এই পরিস্থিতিতে আমাদের ব্যক্তিগত জীবন ও কাজের জীবনের মধ্যে ভারসাম্য তৈরি করতে শেখালো। ঘরে বন্দি অবস্থায় বুঝতে শিখেছি আমি কতটা সৌভাগ্যবান। অন্যদের কষ্ট পেতে দেখে কঠিন পরিস্থিতিটা বুঝি। আমি যতটা পারব অন্যদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। এমন অনেক শিক্ষা এই কঠিন পরিস্থিতি আমাদের উপলদ্ধি করতে শেখালো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+