ডেস্টিনেশন ওয়েডিং থেকে হনিমুন , জেনে নিন অনুষ্কার উইশ লিস্ট
এত রেখে ঢেকেও লাভ হল না। হাটে হাঁড়ি আগেই ভেঙে গেল বীরুষ্কার
ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি হতে আর কয়েকদিনের অপেক্ষা। ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই সাত পাকে বাঁধা পড়ে যাবেন বিরাট ও অনুষ্কা। তবে ভারতীয় ক্রিকেটের শুধু ফার্স্ট লেডি তো নন তিনি , তিনি বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম।

তবে এইসব দূরে সরিয়ে তিনিও একজন মেয়ে। তাঁরও নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল। তারমধ্যে অন্যতম ডেস্টিনেশন ওয়েডিং। এত রেখে ঢেকেও লাভ হল না। হাটে হাঁড়ি আগেই ভেঙে গেল বীরুষ্কার বিয়ের খবর। একে একে সব বেড়ালই ঝুলি থেকে বেরিয়ে পড়ছে। এবার তাতে যোগ হল ডেস্টিনেশন ওয়েডিং। এখন সর্বত্রই ডেস্টিনেশন ওয়েডিং -য়ের ধুম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখানে জমায়েত হন ডেস্টিনেশন ওয়েডিং করবেন বলে। সেরকই ইচ্ছা ছিল বীরুষ্কা জুটির অনুষ্কার। সেই অনুষ্কার ইচ্ছাকেই সম্মান জানাতে বিরাট ও অনুষ্কা পাড়ি জমালেন ইতালিতে। ইতালির মিলানে হবে এই মেগা বিয়ে।

এদিকে ইতিমধ্যেই জানা গেছে কাদের কাছে রয়েছে বিয়ের ছবির সত্ব। সেখানেও কোনও দেশীয় কোম্পানির ভাগ্যে শিকে ছেঁড়েনি। কোনও আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন এর দায়িত্ব পেয়েছে। এদিকে মিলানে বিয়ের পর রোমে হানিমুন করতে যাবেন বিরাট ও অনুষ্কা।












Click it and Unblock the Notifications