'ডাইনোসর' বিরাটের মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সৌজন্যে স্ত্রী অনুষ্কা

'ডাইনোসর' বিরাটের মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সৌজন্যে স্ত্রী অনুষ্কা

ক্রিকেটার হলেও সিনেমা জগত যে তাঁকে বরাবরই টানে, তা আগেও জানিয়েছেন বিরাট কোহলি। হয়তো সেই কারণেই ঘরনি হিসেবে বেছে নিয়েছেন বলিউড দিভা অনুষ্কা শর্মাকেই। তবে তাঁদের জুটি যে সুপারহিট, তা চোখ বন্ধ করেও বলে দেওয়া যায়। করোনা ভাইরাসের জেরে লকডাউনে বিরাটের মাথার চুল কেটে দিচ্ছেন অনুষ্কা, সেই ভিডিও যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তেমনই জনপ্রিয় হয়েছে দম্পতির নানা ধরনের ক্যারিক্যাচার। তারই এক পর্ব হিসেবে ক্যামেরায় 'ডাইনোসর' রূপে ধরা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ভিডিওটি ভাইরাল করলেন তাঁর অভিনেত্রী স্ত্রী।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

মোট ২১২ দেশে প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস। বিশ্বব্যাপী ৫০ লক্ষেরও মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ২৫ হাজারেরও বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।

লকডাউনে স্থগিত ক্রিকেট

লকডাউনে স্থগিত ক্রিকেট

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় দেশজুড়ে জারি থাকা লকডাউনের স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২২ গজ থেকে অনেক দূরে ঘরবন্দি অবস্থায় দিন কাটছে ক্রিকেটারদের। পরিবারের সদস্যদের সময় দেওয়ার পাশাপাশি ঘরেই শরীর চর্চা সেরে নিচ্ছেন বিরাট কোহলিরা।

ঘরবন্দি বিরুষ্কা

ঘরবন্দি বিরুষ্কা

করোনা ভাইরাসের জেরে লকডাউনে বিরাটের মাথার চুল কেটে দিচ্ছেন অনুষ্কা, সেই ভিডিও যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তেমনই জনপ্রিয় হয়েছে দম্পতির নানা ধরনের ক্যারিক্যাচার। কখনও সখনও করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে সহ নাগরিকদের সামাজিক বার্তা দিতেও শোনা এবং দেখে গিয়েছে বিরুষ্কাকে। তারই এক পর্ব হিসেবে ক্যামেরায় 'ডাইনোসর' রূপে ধরা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ভিডিওটি ভাইরাল করলেন তাঁর অভিনেত্রী স্ত্রী।

'ডাইনোসর' বিরাট

ইনস্টগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। যেখানে বিরাট কোহলিকে কিছু পরে ফ্রেমে ঢুকতে দেখা যাচ্ছে। হুবহু 'ডাইনোসর'-এর কায়দায় হাঁটতে এবং মুখাবয়ব করতে দেখে গিয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ককে। সঙ্গে অনুষ্কার উক্তি, 'আই স্পটেড... অ্যা ডাইনোসর অন দ্য লুজ' নেটিজেনদের হাসির কারণ হয়েছে। মুহূর্তে ভাইরাল হওয়া ওই ভিডিও-তে ১০ লক্ষের বেশি লাইক পড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+