সমুদ্র সৈকতে কমলা সুইম স্যুটে অনুষ্কা, মজার মিম নেটিজেনদের

সমুদ্র সৈকতে সুইম স্যুটে অনুষ্কা! সেই রুপের ঝলক দেখে থ হয়ে গিয়েছেন কোহলি।

সমুদ্র সৈকতে সুইম স্যুটে অনুষ্কা! সেই রুপের ঝলক দেখে থ হয়ে গিয়েছেন কোহলি।

অ্যান্টিগার সমুদ্র সৈকতে কমলা সুইং স্যুট পরে রোদ পোহানোর ছবি পোস্ট করেছেন বলিউডের 'পিকে গার্ল'। আর সেই ছবিতে স্ত্রীয়ের সৌন্দর্যে মোহিত হয়ে কমেন্টে লাভ সাইন পোস্ট করে ভালোবাসা প্রকাশ করেছেন বিরাট।ইনস্টাগ্রামে স্ত্রীয়ের সঙ্গে বিরাটের এই খুনসুটি বিরুষ্কা ভক্তদের মনে ধরেছে।

ট্রোলিংয়ে শিকার অনুষ্কা

একদিকে ফ্যানেদের মনে এই ছবি যখন ঝড় তুলেছে তখন কমলা সুইং স্যুটের জন্য ট্রোলিংয়ে শিকারের মুখে পড়তে হল অনুষ্কাকে। সোশ্যাল মিডিয়ায় মিম মেকাররা অনুষ্কার কমলা রঙের সুইম স্যুটকে টার্গেট করে ট্রোল করেছেন। কেউ জনপ্রিয় ভিডিও প্লেয়িং অ্যাপ্লিকেশন ভিএলসি-র কমলা রঙের সঙ্গে অনুষ্কার কমলা সুইম স্যুটের তুলনা টেনে মজা করেছেন।

অ্যানিমেশন চরিত্রের সঙ্গে তুলনা

কেউ আবার অনুষ্কাকে কমলা রঙের অ্যানিমেশন চরিত্রের সঙ্গে তুলনা করেছেন। কমলা রঙের নিমো মাছের সঙ্গে অনুষ্কার কমলা সুইম স্যুটের ছবির কোলাজ করে পোস্ট করা হয়েছে।

কোহলির সঙ্গেও ছবি জুড়ে শুরু ট্রোলিং

অনুষ্কা এখন সর্বত্র পৌঁছে গিয়েছেন! মজার এই কমেন্ট লিখে ফটোশপ করে অনুষ্কাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছেন নেটিজেনরা। কখনও কোহলির সঙ্গে মাঠের মাঝে সুইম স্যুটে কখনও আবার মোদীর সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে অনুষ্কাকে। এমন সব মিমই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+