Virat Kohli: ভামিকা ও অকায় বিরাটের কোলে! কোহলির জন্মদিনে বিশেষ ছবি অনুষ্কা শেয়ার করতেই ভাইরাল
Virat Kohli: বিরাট কোহলির এবারের জন্মদিন নিঃসন্দেহে স্পেশ্যাল। কেন না, পুত্র অকায়ের জন্মের পর এটাই বিরাট কোহলির প্রথম জন্মদিন।
কোহলির ৩৬ পূর্ণ করার দিনেই ভক্তদের বিরাট উপহার দিলেন অনুষ্কা শর্মা। এমন ছবি আগে কখনও শেয়ার করেননি তিনি।

বিরাট ও অনুষ্কা অবশ্য সন্তানদের জন্মের পর থেকে তাদের এমন ছবি শেয়ার করেননি, যাতে সন্তানদের মুখ দেখা যাচ্ছে। এদিনের ছবিও ব্যতিক্রমী নয়। ছবিটি তোলার সময় দুই সন্তানের মুখ দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সময় ইমোজি দিয়ে ঢেকে রাখা হয়েছে ভামিকা ও অকায়ের মুখ।
অকায়ের জন্মের আগে ও পরে স্ত্রী অনুষ্কার পাশে থাকতে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে খেলেননি বিরাট। তবে আইপিএল খেলেছিলেন। গত বছর জন্মদিনে ইডেনে শতরান করেছিলেন বিরাট। বিশ্বকাপে টুর্নামেন্টের সেরার পুরস্কার পেলেও অধরা থেকে গিয়েছিল কাপ জয়।
বিশ্বকাপ ফাইনালে হারের ঠিক পরেই অনুষ্কার কাঁধে মাথা রেখে কাঁদতে দেখা গিয়েছিল বিরাটকে। কয়েক মাস পর পুত্র অকায়ের জন্ম। পরিবারকে নিয়ে বেশিরভাগ সময়টা লন্ডনেই কাটিয়েছেন বিরাট। তবে টি২০ বিশ্বকাপ জিততে না পারার অভাবটা বিরাটের মিটেছে চলতি বছরেই।
বিরাট ও অনুষ্কা বিমানবন্দর থেকে বিভিন্ন জায়গায় পাপারাৎজির অনুরোধ করে থাকেন তাঁদের সন্তানের মুখ জনসমক্ষে না আনতে। সেইমতোই ছবি তুলতে অনুরোধ করেন। চিত্র সাংবাদিকরা তাঁদের অনুরোধ রক্ষা করায় উপহারও পাঠিয়েছেন পাওয়ার কাপল।
ভামিকা ও অকায়ের মুখ ঢাকা থাকলেও সন্তানদের নিয়ে স্নেহশীল বিরাটের যে ছবি অনুষ্কা শেয়ার করেছেন তা ভাইরাল হতে সময় লাগেনি। ছবিটি লন্ডনের রাস্তায় তোলা বলেই মনে হচ্ছে। পারিবারিক ছবি শেয়ার করে বিরাটকে জন্মদিনে ভালোবাসা ও আগামী লক্ষ্যপূরণের শুভেচ্ছা জানান অনুষ্কা।
বিরাট কোহলির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। আরসিবিতে খেলার সময় থেকেই দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। বিরাট নিজের খারাপ সময়ে এবিডির থেকে পরামর্শ নিয়ে উপকৃত হয়েছে। বিরাটকে বিস্কিট নামে ডাকেন এবিডি। বিরাটের খেলার প্রতি কমিটমেন্ট, ডেডিকেশন, লাগাতার ভালো পারফর্ম করার লক্ষ্যে অটল থাকা বাকিদের কাছেও অনুপ্রেরণার, উল্লেখ করেন এবিডি।
বিরাট কোহলির দাদা বিকাশ এবং দিদি ভাবনাও ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনে। ভাবনা সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গে ভাইয়ের ছবি শেয়ার করেছেন। বিকাশ পোস্ট করেছেন এমন ছবি যার একদিকে দাঁড়িয়ে বিকাশ এবং অন্যদিকে ভাবনা।












Click it and Unblock the Notifications