বিরাট যা রাগী! একসঙ্গে থাকেন কীকরে? উত্তরে যা বললেন অনুষ্কা
ক্রিকেট ও বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং চর্চিত দম্পতি হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। কন্যা ভামিকা ও পুত্র আকায়কে নিয়ে সুখে শান্তিতে ঘর করছেন এই পাওয়ার কাপল। কখনো ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে আবার কখনো সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি অনন্ত প্রেমের নিদর্শন একাধিকবার রেখেছেন বিরুস্কা। নিজেদের ভালোবাসা দিয়ে ভক্তদের হৃদয়ে রাজ করেন বিরাট আর অনুষ্কা। তবে এবার স্বামীর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে বড় খবর ফাঁস করলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।
আম্পায়ার হোক কিংবা প্রতিপক্ষদের সঙ্গে, বহুবার খেলার সময় মেজাজ হারাতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এমনকি প্রতিপক্ষ খেলোয়ারের সঙ্গে খারাপ আচরণের জন্য সমস্যাতেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু তারপরেও নিজের রাগ দমন করতে পারেননি কোহলি।

শুধু তাই নয় খেলার ক্ষেত্রেও যথেষ্ট আগ্রাসন দেখা যায় কিং কোহলির মধ্যে। ঝোড়ো ব্যাটিং থেকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ফিল্ডিং করা সব ক্ষেত্রেই বিরাটের আগ্রাসন প্রকাশিত হয়েছে বারবার। তবে তিনি কি বাস্তবেও ঠিক এতটাই রাগী?
এত আগ্রাসন নিয়ে অনুষ্কার সঙ্গে কীভাবে ঘর করেন কিং কোহলি? তিনি কি কথায় কথায় এভাবেই রেগে যান স্ত্রী বা সন্তানদের ওপর? এমন অনেক প্রশ্ন ঘুরপাক খায় ভক্তদের মনে। কিন্তু এবার বিরাট কোহলির সেই আগ্রাসন নিয়েই মুখ খুললেন অনুষ্কা শর্মা। মাঠে যতই রুক্ষ মেজাজী হন না কেন, বাস্তবে আসলে বিরাট পৃথিবীর অন্যতম শান্ত ব্যক্তি! অবাক হচ্ছেন? কিন্তু এটাই সত্যি।
বিরাট কোহলির চরিত্রের এই অজানা দিকটি সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তুলে ধরেছেন অনুষ্কা শর্মা। অনুষ্কা বলেন, বিশ্বাস করুন, বিরাট মাঝ মাঠে যেমন বাস্তবে একদমই তা নন। আমি তাঁর দিকে তাকাই মনে মনে ভাবি, তুমি কত শান্ত! আসলে বিরাট খুব আবেগপ্রবণ, তাই খেলার মাঠে মাঝে মাঝে অমন আচরণ করে ফেলেন বলেই জানিয়েছেন অনুষ্কা।
উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে রাজকীয় ভাবে বিয়ে সেরেছিলেন এই পাওয়ার কাপল। এরপর ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের প্রথম কন্যা সন্তান ভামিকা ভূমিষ্ঠ হয়। এরপর চলতি বছরেই বিরাট ও অনুষ্কার দ্বিতীয় সন্তান পুত্র আকায়ের জন্ম দেন অনুষ্কা। তবে নিজেদের সন্তানদের বরাবর লাইমলাইট থেকে দূরেই রাখতে পছন্দ করেন এই দম্পতি।












Click it and Unblock the Notifications