Anushka Sharma: অকায়-ভামিকাকে নিয়ে বিরাটের কাছে ফিরলেন, পুত্র সন্তানকে নিয়ে প্রথমবার ক্যামেরার সামনে অনুষ্কা
পুত্র সন্তান জন্মের পর থেকেই বিদেশেই ছিলেন বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। আইপিএলের জন্য আগেই ভারতে চলে এসেছিলেন কোহলি। সোমবার রাতের ম্যাচেও হায়দরাবাদের কাছে লজ্জার হার স্বীকার করেছে বিরাট কোহলির আরসিবি। আইপিএলে পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে কোহলির দল। সেই হতাশার মাঝেই দেশে ফিরলেন বিরাটের লাকি চার্ম।বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা ছেলে অকায়-র জন্মের পর, মেয়ে ভামিকাকে নিয়ে প্রথমবারের মতো ভারতে এসেছেন।
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি এই বছরের ফেব্রুয়ারিতে তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন এবং এটি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন। বিরাট ও অনুষ্কা বিবৃতিতে জানিয়েছিলেন, গত ১৫ ফেব্রুয়ারি তাঁদের দ্বিতীয় সন্তান অকায় (Akaay) ভূমিষ্ঠ হয়েছে। জীবনের এই সুন্দর মুহূর্তে সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা দম্পতি। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা ছিল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা লন্ডনে রয়েছেন। সেই খবরেও সিলমোহর পড়ে।

এরমধ্যে কেটে গিয়েছে কয়েক মাস। বিরাট এবং অনুপষ্কা আলাদা দেশেই ছিলেন। বিরাট যখন আইপিএল নিয়ে ব্যস্ত, আনুশকা ভারতে ফিরে এসেছেন বলে জানা গেছে। অবশেষে ২ মাস বয়সী অকায় ও তিন বছরের শিশুকন্যা ভামিকাকে নিয়ে দেশ ফিরলেন অভিনেত্রী।
পুত্র সন্তান জনের পর মাঝে কেটে গিয়েছে একমাসের বেশি সময়। সোশ্যাল মিডিয়া থেকেও দূরে ছিলেন বলিউড অভিনেত্রী। ইনস্টাগ্রামে ফিরলেন অনুষ্কা। পোস্ট করলেন তাঁর ঝকঝকে ছবি। তবে ইনস্টাগ্রামে ফিরেও, অনুরাগীদের হতাশ করলেন তিনি। বিরুষ্কা ভক্তরা অধীর আগ্রহে বসে ছিল বিরাটপুত্রর মুখ দেখার জন্য, অনুষ্কা কিন্তু মেয়ে ভামিকার মতো, ছেলে অকায়েরও মুখ লুকিয়ে রাখলেন।
Anushka Sharma is back in India with Vamika and Akaay 🥰❤️
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) April 16, 2024
Anushka Sharma gave an exclusive sneak peek of the baby to the paps at the airport and also promised to meet soon for a get together. She will pose herself but not when the kids are around.
One may recall that,… pic.twitter.com/zvzBDA6ICZ
পরিবারকে সময় দিতে বিরাট শেষ দুই মাস ক্রিকেট থেকে পুরো দূরে ছিলেন। অনুষ্কা শর্মা পুত্র সন্তানের জন্ম দেওয়ার সময়টা পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। তার আগে অর্থাৎ, অনুষ্কার গর্ভবস্থায় বিরাট তাঁর সঙ্গে সময় কাটাতে একাধিকবার দল থেকে বিরতি নিয়েছিলেন। তবে এখন ক্রিকেটে মজে কোহলি।
২০১৭ সালে অভিনেত্রী অনুষ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রাক্তন ভারত অধিনায়ক। ২০২১ সালের জানুয়ারিতে প্রথমবার বাবা-মা হওয়ার স্বাদ পান বিরুষ্কা। এরআগে ২০২১ সালে বিরাট অনুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। তিন বছর পর তারকা দম্পতির পরিবারে আলো করে এল দ্বিতীয় সন্তান। ফলে ভামিকা এবার খেলার সঙ্গী পেয়ে গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications