অন্তঃসত্ত্বায় সুপার ফিট অনুষ্কা, বিরাটের সাহায্য নিয়ে শীর্ষাসন, পোস্ট ভাইরাল

অন্তঃসত্ত্বায় সুপার ফিট অনুষ্কা, বিরাটের সাহায্য নিয়ে শীর্ষাসন, পোস্ট ভাইরাল

জানুয়ারিতে আসছে সুখবর। নতুন বছরে দুই থেকে তিন হচ্ছেন বিরুষ্কা। চলতি বছরের অগাস্টেই নতুন অতিথি আসার কথা জানিয়েছিলেন তাঁরা। এবার শারীরিক ফিটনেসে বিশেষ জোর দেওয়ার বার্তা অনুষ্কার মুখে।

অনুষ্কার বার্তা

অনুষ্কার বার্তা

এই মুহূর্তে অনুষ্কা শর্মা মাস আটেকের অন্তঃসত্ত্বা। এই সময়েই অবশ্য শারীরিক ফিটনেসের সঙ্গে কোনও আপস নয়, এদিন বিরাটের সঙ্গে শরীরচর্চার ছবি পোস্ট করে অনুষ্কা এই বার্তাই দিলেন।

অনুষ্কার শীর্ষাসন

অনুষ্কার শীর্ষাসন

ছবিতে দেখা গিয়েছে, যোগাসনে ব্যস্ত অনুষ্কা। সুস্থ থাকতে অন্তঃসত্ত্বা অবস্থাতেও যোগাসন করছেন তিনি। সাধারণ যোগাসন নয়, শীর্ষাসন করছেন অনুষ্কা। যোগাসনের তালিকায় অন্যতম কঠিন একটা আসন। হাত ও মাথার ভরে গোটা শরীরটা উল্টো করে শূন্যে তুলতে হয়। অন্তঃসত্ত্বা অবস্থাতেও সেটাই করে দেখিয়েছেন অনুষ্কা।

অনুষ্কাকে শীর্ষাসন করতে সাহায্য বিরাটের

অনুষ্কাকে শীর্ষাসন করতে সাহায্য বিরাটের

অনুষ্কা অবশ্য সাবধানতা মেনে চলতে দেওয়ালের সাপোর্ট নিয়ে এই আসনটি করে দেখিয়েছেন। যেখানে, অনুষ্কাকে এই শীর্ষাসন করতে সাহায্য করেছেন বিরাট। সঙ্গে পোস্টে অনুষ্কা জানিয়েছেন, তাঁর ডাক্তার তাঁকে এই ধরনের যোগাসন করার পরামর্শ দিয়েছেন। তিনি প্রেগন্যান্সির আগেও যেভাবে সমস্ত যোগাসন করতেন, সবটাই এখন তিনি করছেন।

বিরাট পাশে থাকায় নিশ্চিন্ত অনুষ্কা

বিরাট পাশে থাকায় নিশ্চিন্ত অনুষ্কা

সঙ্গে অনুষ্কা আরও লেখেন, 'ছোট থেকেই বাড়িতে শীর্ষাসন করার অভ্যাস করেছে। এর উপকারিতা সকলেই জানেন। আমিও শুরু করলাম। এখন দেওয়ালে পিঠ রেখে করছি। আমার স্বামী পাশে থাকায় আমি সম্পূর্ণ নিশ্চিন্ত। তিনি ধরে রেখেছেন আমায়। তাই পড়ে যাওয়ার কোনও ভয় নেই।'

অনুষ্কার পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি বিরাটের

অনুষ্কার পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি বিরাটের

প্রসঙ্গত এই মুহূর্তে দেশের হয়ে ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন বিরাট। ফলে এছবি বেশ কিছুদিন আগের তা নতুন করে বলে দিতে হবে না। অজি সফরে সীমিত ওভার ও গোলাপি বলে দিন রাতের প্রথম টেস্ট খেলে বিরাট পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন।

ছবি সৌজন্যে অনুষ্কার ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+