দুবাইয়ের সমুদ্রসৈকতে দাঁড়িয়ে বেবি বাম্পের ছবি পোস্ট অনুষ্কার, কী মন্তব্য করলেন বিরাট
দুবাইয়ের সমুদ্রসৈকতে দাঁড়িয়ে বেবি বাম্পের ছবি পোস্ট অনুষ্কার, কী মন্তব্য করলেন বিরাট
নতুন বছরে দুই থেকে তিন। ২০২১ সালের জানুয়ারিতে মা হচ্ছেন অনুষ্কা (anushka sharma baby bump)। আইপিএল (IPL 2020) শুরুর আগে গত মাসে অনুষ্কার মা হতে চলার সুখবরটা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বিরাট (Virat kohli)। এবার প্রথম বারের জন্য বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন অনুষ্কা। হবু সন্তানের অপেক্ষায় বিরাট-অনুষ্কা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বুঝিয়ে দিলেন অভিনেত্রী।

দুবাইয়ের সমুদ্রসৈকতে দাঁড়িয়ে বেবি বাম্পের ছবি পোস্ট অনুষ্কার
রবিবার হবু মা অনুষ্কা বেবি বাম্পে হাত রেখে ছবি পোস্ট করেছেন। আইপিএল খেলতে এই মুহূর্তে আমিরশাহীর দুবাইয়ে রয়েছেন বিরাট। কোহলির সঙ্গে অনুষ্কাও এখন দুবাইয়েই রয়েছেন। সেখানেই সমুদ্রসৈকতের ধারে দাঁড়িয়ে অনুষ্কার পোস্ট করা এই ছবি ইতিমধ্যেই ভাইরাল। অনুষ্কার ছবিতে ফ্যানেরা ভালোবাসা উজার করে দিয়ে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেন।

হবু মা পোস্টে যা লিখলেন
বেবি বাম্পে হাত রেখে অনুষ্কা লিখেছেন,'নিজের মধ্যে একটা জীবন ধীরে ধীরে তৈরি হচ্ছে, এই অভিজ্ঞতাটা দারুণ ৷ এর ওপর আমার কোনও কন্ট্রোল নেই৷'

অনুষ্কার পোস্টে হবু বাবা বিরাটের কমেন্ট
শুধু অনুরাগীরাই নয়, অনুষ্কার পোস্টে হবু বাবা বিরাট কোহলিও দামী প্রতিক্রিয়া দিলেন। অনুষ্কা বেবি বাম্পের ছবি পোস্ট করার পর থেকে ফ্যানেদের একটা বড় অংশ বিরাট কী প্রতিক্রিয়া দেন, তা জানার জন্যে অপেক্ষা করছিলেন। স্ত্রীয়ের এই ছবি দেখে নিজেকে কমেন্ট করা থেকে আটকাতে পারেননি বিরাট। পোস্টের কমেন্টে বিরাট লিখেছেন, আমার গোটা দুনিয়া একটা ফ্রেমেবন্দি। এরপরই লাভ ইমোজি পোস্ট করেন কোহলি।

অনুষ্কার সোশ্যাল মিডিয়া পোস্ট
প্রসঙ্গত ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে রূপকথার বিয়ে সেরেছিলেন বিরাট-অনুষ্কা। এরপর চলতি বছরে ২৭ অগস্ট বিরাট ও অনুষ্কা দুজনেই সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে বলে জানান। সোশ্যাল মিডিয়া পোস্টে অনুষ্কা লেখেন,' আমরা এখন তিনজন! সে আসছে ২০২১-এর জানুয়ারিতে।'












Click it and Unblock the Notifications