বিরাটের সঙ্গে বিচ্ছেদের সময়টা কষ্টের! কেন এমন বললেন অনুষ্কা

বিরাটের সঙ্গে বিচ্ছেদের সময়টা কষ্টের। সোশ্য়াল মিডিয়ায় এই মন্তব্য করলেন অনুষ্কা।

বিরাটের সঙ্গে বিচ্ছেদের সময়টা কষ্টের। সোশ্য়াল মিডিয়ায় এই মন্তব্য করলেন কোহলি পত্নী অনুষ্কা শর্মা। বেশ কিছুদিন নিউজিল্যান্ডে বিরাটের সঙ্গে সময় কাটানোর পর এবার ভারতে ফিরে আসছেন অনুষ্কা। তার আগে বিরাটকে নিয়ে অনুষ্কার আবেগঘন গুডবাই পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ মন কাড়ল।

কেন এমন বললেন অনুষ্কা

কিউয়িদের বিরুদ্ধে ওডিআই ও টেস্ট সিরিজের মাঝে কয়েক দিনের ছুটি। সেই ছুটিতেই স্ত্রীয়ের সঙ্গে সময় উপভোগ করেন বিরাট। দুই সেলেবের পোস্টে একে অন্যের সঙ্গে সময় কাটানোর মুহূর্তের ছবি ধরা পড়েছে।

প্রেম দিবসে বিরুষ্কা

প্রেম দিবস আর বিরাট-অনুষ্কা কাছে আসবেন না হয় নাকি! প্রেম দিবস উপলক্ষ্যে নিউজিল্যান্ডে বিরাটের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনুষ্কা। দুই সেলেব বিয়ের পর দ্বিতীয় প্রেমদিবসটা দারুণ কাটিয়েছেন।

 নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ

সামনে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যার আগে বিরাটের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরে আসতে চলেছেন অনুষ্কা।পোস্টে সেটাই লিখেছেন 'পিকে' গার্ল।

কী লিখলেন অনুষ্কা

ইস্টাগ্রাম পোস্টে অনুষ্কা লিখেছেন, 'বিরাটের সঙ্গে বিদায়ের সময়টা কষ্টের। মন থেকে মেনে নেওয়া যায় না। লোকে ভাবে প্রিয়জনকে গুডবাই জানানো খুব সহজ। কিন্তু ভালোবাসার মানুষকে গুডবাই জানানো আমার কাছে খুব কঠিন।'

টেস্ট সিরিজ কবে শুরু হচ্ছে

টেস্ট সিরিজ কবে শুরু হচ্ছে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। সিরিজে দুই টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। বিশ্বের এক নম্বর টেস্ট দল গতবছর অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টেস্টে হারানোর পর দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে ৩-০ টেস্টে হারিয়েছে। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল টেস্ট সিরিজে কেমন পারফর্ম্যান্স করে দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+