Virat Kohli: অনুষ্কার বলে ছক্কা হাঁকিয়েও বোল্ড হলেন বিরাট, দেখুন তারকা দম্পতির মজার ক্রিকেট খেলার ভিডিও
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা দেশের তারকা দম্পতিদের মধ্যে অন্যতম। সব সময়েই খরবের শিরোনামে থাকেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কা কোনও কিছু শেয়ার করলেই তা কয়েক মিনিটের মধ্যেই ভাউরাল হয়ে যায়। বিরাট কোহলির সঙ্গে মজার ক্রিকেট খেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন বলিউড অভিনেত্রী।
বিরাট এবং অনুষ্কা দুই জনেই একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ডকে প্রমোট করেন, সেই ব্র্যান্ডের জন্যই মূলত এই মজার ভিডিওটিতে অংশ নিয়েছেন তাঁরা, ভিডিও-তে দেখা যাচ্ছে বিরাট এবং অনুষ্কা একে অপরের বিরুদ্ধে ক্রিকেট খেলছেন। কোহলি যেমন অনুষ্কার বলে ছক্কা হাঁকালেন তেমনই চালাকি করে কোহলিকে আউটও করলেন তাঁর স্ত্রী।

বিরাটের প্রথম বলেই বোল্ড হয়ে যান অনুষ্কা। কিন্তু বলিউড অভিনেত্রী বলেন প্রথম বল তো ট্রায়াল থাকে। তাই আউট গ্রাহ্য হবে না। কোহলিও মেনে নেন। এরপর দ্বিতীয় বলেও একই ঘটনার পুনরাবৃত্তি। এবারও কোহলির বলে বোল্ড হলেন অনুষ্কা। এরপর ব্যাট ছেড়ে অনুষ্কা বলেন আমি তো বোলার, বল করাই আমার কাজ।
ব্যাটিং করতে নেমে শুরুতেই বিশাল শট মারেন কোহলি। এরপরই অনুষ্কা বলে উঠেন তুমি মেরেছে ফলে বল তোমাকেই আনতেই। কোহলিও বল আনতে যান। কিন্তু কোহলি ক্রিজে দাঁড়ানোর আগেই পরের বলে তাঁকে বোল্ড করে দেন । এখানেই রেগে যান কোহলি। খেলব না বলে রেগে বেড়িয়ে যেতে থাকেন। মজার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
ফেব্রুয়ারি মাসেই বিরুষ্কার পরিবারে দ্বিতীয় সন্তানের আগমন ঘটেছে। দীর্ঘদিন লন্ডনে ছিলেন বিরাট অনুষ্কা। বলিউড অভিনেত্রীকে ২০১৮ সালের পর থেকে আর রুপোলি পর্দায় দেখা যাচ্ছে না। শাহরুখ খানের সঙ্গে তাঁর শেষ ছবি ছিল জিরো। এরপর ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেসে অভিনয় করেন তিনি। কিন্তু সেই ছবি এথনও মুক্তি পায়নি, তবে কোহলি-অনুষ্কার ম্যাচ টি২০-কেও হার মানাবে।












Click it and Unblock the Notifications