Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার পর বিরাটকে নিয়ে আবেগঘন দীর্ঘ পোস্ট স্ত্রী অনুষ্কার

বিরাটকে নিয়ে আবেগঘন দীর্ঘ পোস্ট স্ত্রী অনুষ্কার

টেস্ট ক্রিকেট থেকে দেশের অধিনায়কত্ব ছাড়ার পর বিরাট কোহলিকে নিয়ে তাঁর ভক্ত থেকে শুর করে ক্রিকেট মহলের ব্যক্তিত্বরা সকলেই আবেগে ভেসেছিলেন, কোহলিকে শুভেচ্ছাও জানিয়েছেন। এবার পালা তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার। অনুষ্কা ও বিরাট যে কোনও পরিস্থিতিতেই একে–অপরকে সমর্থন করে এসেছেন। আর এই রকম একটা সময় অনুষ্কা বিরাচের পাশে থাকবেন না তা হতেই পারে না। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে অনুষ্কা তাঁর স্বামী বিরাটের বছরভর করা কঠোর পরিশ্রমের প্রশংসা করলেন। আবেগঘন সেই পোস্টে অনুষ্কা তাঁর হৃদয়কে উজাড় করে দিয়েছেন বিরাটের জন্য।

আবেগঘন পোস্ট স্ত্রী অনুষ্কার

অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এবং তিনি তাঁর বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন নিজের ফ্যান ও অনুগামীদের সঙ্গে। টেস্ট ক্রিকেটে কোহলির দায়িত্ব নেওয়ার দিনটিকে স্মরণ করে অনুষ্কা লেখেন, '‌আমার আজও মনে আছে, ২০১৪ সালে যখন এমএস ধোনির টেস্ট থেকে অবসর নেওয়ার পর তোমায় অধিনায়কত্বের ভার দেওয়া হয় তুমি আমায় সেটা বলেছিলে। আমার মনে আছে সেদিন ধোনি, তুমি, আমি কীভাবে তোমার দাঁড়ির রঙ নিয়ে ঠাট্টা করেছিলাম। সেদিন আমরা সবাই দারুণ হেসেছিলাম। সেদিনের পর আমি তোমার মধ্যে দাঁড়ির রঙ ধুসর হয়ে যাওয়া ছাড়াও অনেক বদল দেখেছিলাম। তোমার মধ্যে, তোমার চারপাশে অনেক উন্নতি চোখে পড়ছিল। তোমার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল অনেক সাফল্য পেয়েছে। ভারতীয় অধিনায়ক হিসেবে তোমার উন্নতি দেখে গর্ববোধ করেছি। তবে তার চেয়েও বেশি গর্ববোধ করি তোমার নিজের মধ্যে ঘটে যাওয়া উন্নতিগুলোর জন্য।'‌

বিরাটের প্রশংসা অনুষ্কার

অনুষ্কা আরও লেখেন, '‌তুমি লোভের বশে কিছুই ধরে রাখোনি, এমনকি এই পদটিও নয় এবং আমি তা জানি। কারণ যখন কেউ কিছুকে এত শক্তভাবে ধরে রাখে তখন তারা নিজেকে সীমাবদ্ধ করে এবং তোমার, আমার ভালবাসা, সীমাহীন। আমাদের মেয়ে তোমার এই ৭ বছরের শেখাটাকে দেখবে, তুমি তার কাছে বাবা। তুমি খুব ভালো করেছো।'‌

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া

প্রসঙ্গত, শনিবার ভারতীয় টেস্ট দলের অধিনায়ক পদ থেকে পদত্যাগ করেছেন বিরাট কোহলি। বিরাটের চমকের পর গতকাল গভীর রাতে প্রতিক্রিয়া জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন, '‌বিরাটের নেতৃত্বে ভারত সব ধরনের ক্রিকেটেই দ্রুত উন্নতি করেছে। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, বোর্ড এই সিদ্ধান্তকে সম্মান করে। ভবিষ্যতে এই দলটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার ব্যাপারে বিরাট গুরুত্বপূর্ণ সদস্য হবেন। দারুণ এক ক্রিকেটার। ওয়েল ডান।'‌

 টেস্ট সিরিজের অধিনায়কত্বের পদ ছাড়লেন

টেস্ট সিরিজের অধিনায়কত্বের পদ ছাড়লেন

গতকাল সন্ধ্যা নাগাদ ভারতের টেস্ট দলের অধিনায়ক পদ ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারতের ১-২ ব্যবধানে হারের একদিন পরই এই সিদ্ধান্ত নেন তিনি। এর আগে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক পদ ছাড়েন তিনি। পরে তাঁকে একদিনের দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+