করোনা লকডাউনে বিরাটকে বাউন্সার-ইয়র্কার অনুষ্কার, কোহলি কী সামলাতে পারলেন? ভিডিও ভাইরাল

করোনা লকডাউনে বিরাটকে বাউন্সার-ইয়র্কার অনুষ্কার, কোহলি কী সামলাতে পারলেন? ভিডিও ভাইরাল

করোনা লকডাউনে ক্রিকেট পুরোপুরি বন্ধ। এই পরিস্থিতিতে মাঠে ব্যাট হাতে নেমে পড়ার কোনও সুযোগ নেই। তাই ফ্ল্যাটের ছাদেই স্ত্রী অনুষ্কার সঙ্গে ক্রিকেটে মাতলেন বিরাট।

অনুষ্কার সঙ্গে বিরাটের ক্রিকেট সেশন

শনিবার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মুম্বইয়ের ফ্ল্যাটের ছাদে ক্রিকেট খেললেন বিরাট কোহলি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।

প্রথম বলেই বাউন্সার

প্রথম বলেই বাউন্সার

ভিডিওতে দেখা গিয়েছে বিরাটকে করা প্রথম বলেই বাউন্সার হাঁকান অনুষ্কা। বিশ্ব সেরা ব্যাটসম্যান সেটা কোনও রকমে সামলেছেন। পরের বলটাই আবার ওয়াইড ইয়র্কারকে করেন অনুষ্কা।

বিরাটের তালিমে ক্রিকেট রপ্ত করেছেন অনুষ্কা

ভিডিওতে স্পষ্ট বিরাটের তালিমে অনুষ্কা ক্রিকেটটা ভালেই শিখছেন। পুরো হাত ঘুরিয়ে পেসারদের মতো বল করছিলেন অনুষ্কা। বিরাটের পাশে থাকতে থাকতে ক্রিকেটটা ভালোই রপ্ত করেছেন তিনি। তবে বিরাটের মতো ব্যাটিং নয়, বোলিংয়ে দারুণ হাত পাকিয়েছেন অনুষ্কা। পাশের আপার্টম্যান্টে কোনও বিরুষ্কা ভক্ত ফ্ল্যাটের ছাদে এই ক্রিকেটে সেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তা ভাইরাল করে দেয়।

অনুষ্কাকে বোলিং বিরাটের

ভিডিওর এক অংশে দেখা গিয়েছে অনুষ্কা প্রথমে ব্যাটিং করছেন। তাঁকে আন্ডারআর্ম বোলিং করেন বিরাট। এরপর দস্তানা পরে নিয়ে নিজে ব্যাটিংয়ে আসেন। তখন পেশাদার পেসারের মতে হাত ঘুরিয়ে অনুষ্কা বাউন্সার ও ইয়র্কার হাঁকান।

প্রোযোজক অনুষ্কার পাতাল লোক কেমন লাগল বিরাটের

প্রোযোজক অনুষ্কার পাতাল লোক কেমন লাগল বিরাটের

স্ত্রীয়ের অনুষ্কার অভিনয় বরাবরই বিরাটের দারুণ পছন্দ।এবার দক্ষ প্রযোজক হিসেবে ক্রিমিনাল জগৎ নিয়ে ডার্ক ওয়েব সিরিজ পাতাল লোক উপহার দিয়েছেন অনুষ্কা। সেই ওয়েব সিরিজ নিয়ে নেটদুনিয়ায় এখন আলোচনা তুঙ্গে। অনুষ্কা শর্মা প্রযোজিত পাতাল লোক দেখে স্ত্রীয়ের প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি। ওয়েব সিরিজ শেষ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর প্রশংসা না করে পারেননি ভারত অধিনায়ক।

অনুষ্কার জন্য গর্বিত কেন বললেন বিরাট

অনলাইনে পাতাললোক দেখে ফেলার ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, 'একটু আগে পুরো সিরিজটা শেষ করলাম। চিত্রনাট্য থেকে অভিনয় সবকিছুই অনবদ্য। মাস্টার পিস কাজ। আমি দেখে ফেলছি, আপনারাও দেখুন। এরপর দর্শকরা ভালো-মন্দ বিচার করবেন। অনুষ্কা এমন একটা কঠিন প্রোজেক্ট, প্রযোজনা করায় স্ত্রীকে নিয়ে আমি গর্বিত।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+