করোনার বিরুদ্ধে মোদীর পাশে বিরাট, সাহায্যের অঙ্ক গোপন করে হিরো অনুষ্কা,৩ কোটি দেওয়া নিয়ে গুঞ্জন

করোনার বিরুদ্ধে মোদীর পাশে বিরাট, সাহায্যের অর্থ গোপন করে হিরো অনুষ্কা,৩ কোটি দেওয়া নিয়ে গুঞ্জন

করোনাভাইরাস জনিত সংকটের মোকাবিলায় দেশের বিভিন্ন ক্ষেত্রে থেকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেলিব্রিটিরা। বলিউড দিয়ে শুরু। এরপর ক্রিকেটাররা একে একে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৫০ লক্ষ টাকা দিয়েছেন। সুরেশ রায়না কেন্দ্র ও রাজ্য সরকার মিলিয়ে ৫২ লক্ষ টাকা দান করেছেন। আর বিরাট?

 মোদীর পাশে বিরাট

মোদীর পাশে বিরাট

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা করোনা ত্রাণ তহবিলে অনুদানের ঘোষণা করেছেন। সেই সঙ্গে জাতীয় সংকটের এই আপতকালীন পরিস্থিতি সাধ্যমতো সবাইকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্য করার জন্য অনুরোধ করেছেন। বিরাট-অনুষ্কার এই অনুরোধে অনেকেই বিভিন্ন ইন্টারনেট ওয়ালেট থেকে করোনা মোকাবিলার তহবিলে দান করছেন।

আর্থিক সাহায্য গোপন করলেন বিরুষ্কা

আর্থিক সাহায্য গোপন করলেন বিরুষ্কা

প্রধানমন্ত্রী মোদীর আপতকালীন তহবিলে দান করলেও বিরুষ্কা ঠিক কত টাকা দান করেছেন সেই বিষয়ে কোনও উল্লেখ করেননি। সাহায্যের অঙ্ক পুরোটাই গোপন করেছেন। উল্টে অনুদানের অঙ্ক না জানিয়ে অনুরাগী ফ্যান তথা দেশবাসীতে যেমন খুশি দানের জন্য উৎসাহ দিয়েছেন। দেশের এমন চরম সংকটে কোনও দানই যে ছোট নয়, সেটাই বুঝিয়েছেন বিরুষ্কা।

কী জানিয়েছেন বিরুষ্কা

কী জানিয়েছেন বিরুষ্কা

কোহলি ট্যুইট করে জানান তিনি ও অনুষ্কা প্রধানমন্ত্রীর ও মুখ্যমন্ত্রীর আপতকালীন ত্রাণ তহবিল (মহারাষ্ট্র) সাহায্য নিয়ে অঙ্গীকার করেছেন। এক্ষেত্রে তাঁদের এই অঙ্গীকার দেখে নেট দুনিয়ার সকলেই অর্থের অঙ্ক গোপনের ভাবনাকে তারিফ করেছে। অনেকেই বলেছেন এভাবে ক্ষুদ্র দানকেও দুই সেলেব দারুণভাবে উৎসাহ দিয়েছেন।

৩ কোটি দান?

৩ কোটি দান?

এরপরই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন বিরাট ও অনুষ্কা যৌথভাবে ৩ কোটি দান করেছেন। যদিও এই তথ্য নিয়ে ভারত অধিনায়ক বা বলিউডের অভিনেত্রী কোনও ধরনের প্রতিক্রিয়া দেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+