Anrich Nortje: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর ছিটকে গেলেন নরকিয়া, প্রোটিয়া পেসারকে নিয়ে চিন্তায় কেকেআর

Anrich Nortje: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার ৪৮ ঘণ্টা পার হতে না হতেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া।

ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে জানানো হলো, এসএ২০ তো বটেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না নরকিয়া। গত জুনের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি নরকিয়াকে। এবার তিনি ছিটকে গেলেন পিঠের চোটের কারণে।

Anrich Nortje

সোমবার যখন তাঁকে রেখে দল ঘোষণা করা হয়েছিল তখন নরকিয়ার উপস্থিতি অনেকের কাছেই ছিল চমক। নরকিয়া গত ২ ডিসেম্বর আবু ধাবি টি১০-এ শেষবার মাঠে নেমেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজে তাঁর খেলার কথা ছিল।

কিন্তু সেখানেও বিপত্তি। গত মাসেই নেট প্র্যাকটিসের সময় ডেভিড মিলারের ইয়র্কারে পায়ের আঙুল ভাঙে। এরপর আবার দোসর হলো পিঠের চোট। গত সোমবার তাঁর পিঠের চোটের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে স্ক্যান করানো হয়েছে। ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ। স্ক্যানের রিপোর্টে পরিষ্কার, নরকিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার মতো ফিট হতে পারবেন না।

২০২৪-২৫ মরশুমে নরকিয়া টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের চোট প্রবণতার কারণেই। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য নিজেকে যথাসাধ্য ফিট রাখার চেষ্টা চালাচ্ছিলেন। টেস্ট খেলতে শরীরের যা ধকল পড়ে, তা নেওয়ার মতো পরিস্থিতিতে নেই নরকিয়া। কিন্তু তারপরও চোট সমস্যা পিছু ছাড়ছে না।

বিশ্বের অন্যতম তারকা পেসার আজ অবধি একবারও ওডিআই বিশ্বকাপ খেলতে পারেননি। ২০১৯ সালের বিশ্বকাপ খেলতে পারেননি হাতের বুড়ো আঙুল ভাঙায়। ২০২৩ সালের বিশ্বকাপে বাধা হয়ে দাঁড়ায় স্ট্রেস ফ্র্যাকচার। নরকিয়ার পরিবর্ত হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আসার সম্ভাবনা জেরাল্ড কোয়েটজির।

প্রোটিয়া কোচ রব ওয়াল্টারের কথায় সেই আভাস মিলেছে। তিনি বলেন, কোয়েটজি গত ওডিআই বিশ্বকাপে ভালো খেলেছেন। নরকিয়া ও কোয়েটজি- দুজনেই ভালো গতিতে বল করতে পারেন। আনরিখের অভিজ্ঞতা তুলনায় বেশি,যা দলকে সমৃদ্ধ করতে পারতো। কিন্তু জেরাল্ডেরও দলে সুযোগ না পাওয়ার কারণ নেই।

তবে নরকিয়া আইপিএলে খেলতে পারবেন কিনা তা স্পষ্ট নয় এখনও। তাঁকে সাড়ে ৬ কোটি টাকায় আইপিএল নিলাম থেকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আশা করা হচ্ছে, আইপিএলে তিনি মাঠে নামতে পারবেন। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নরকিয়ার ছিটকে যাওয়া চিন্তা বাড়াবে নাইট শিবিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+