ছক্কা হাঁকিয়ে এবার নয়া কীর্তি এবি-র

ওয়েলিংটন, ১২ মার্চ : আবার নয়া কীর্তি স্থাপন করলেন এবি ডেভেলিয়ার্স। এবার ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়লেন ৷

বৃহস্পতিবার ওয়েলিংটনে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে ২০টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে এবি-ই এখন কোনও একটা বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর মালিক। এক বিশ্বকাপে এতগুলো ছক্কা মারার রেকর্ড আর কারও নেই। এর আগে অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন একটি বিশ্বকাপে ১৮টি ছক্কা মেরে রেকর্ড করেন। সবমিলিয়ে বিশ্বকাপে ৩৬ টি ছয় মারা হয়ে গেল এবি-র।

ছক্কা হাঁকিয়ে এবার নয়া কীর্তি এবি-র


এদিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেভেলিয়ার্স মারেন চারটি ছক্কা৷ মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া হলেও বল হাতেও ভেলকি দেখান তিনি। ১৫ রান দিয়ে ২ উইকেটও নেন তিনি।

এবি ডেভিলিয়ার্স এদিন আরও একটি রেকর্ড করেন। বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় প্রথম দশজনের তালিকাতে সপ্তম স্থানে ঢুকে পড়লেন তিনি। এদিনের পর বিশ্বকাপে তাঁর সংগৃহীত রান ১,১৪২। এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের শচীন তেন্ডুলকর। তাঁর মোট সংগৃহীত রান ২,২৭৮।

এবি-র দখলে রয়েছে একদিনের ক্রিকেটে সবচেয়ে কম বলে ৫০, ১০০ ও ১৫০ রানের রেকর্ড।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে আমিরশাহীর বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪১ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৯৫ রানে শেষ হয়ে যায় শাইমন আনোয়াররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+