কেপিএল স্পট ফিক্সিং কাণ্ডে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা গ্রেফতার
কেপিএল স্পট ফিক্সিং কাণ্ডে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা গ্রেফতার
একই মরশুমে বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতেও কর্নাটকের জার্সি থেকে ম্যাচ ফিক্সিং কলঙ্কের দাগ যেন মোছার নামই নিচ্ছে না। উল্টে আরও ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। এবার কেপিএল ফিক্সিং কাণ্ডে জড়িত সন্দেহে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যানেজমেন্ট কমিটির কর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম সুধেন্দ্র সিন্ধে। তিনি কর্নাটক প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিং কাণ্ডের অন্যতম অভিযুক্ত দল বেলাগাভি প্যান্থার্সের কোচ ছিলেন বলেও জানিয়েছে পুলিশ। দুই দিন ধরে জিজ্ঞাসাবাদ করার পর সুধেন্দ্রকে গ্রেফতার করা হয়। অভিযোগ, বেলাগাভি প্যান্থার্সের মালিক আলি আসফাক থারার সঙ্গে মিলে কেপিএল-র বেশ কয়েকটি ম্যাচ ফিক্স করেন সুধেন্দ্র।
উল্লেখ্য, কর্নাটক প্রিমিয়ার লিগ স্পিট ফিক্সিং কাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে অম্যতম আন্তর্জাতিক বুকি শ্যাম, ড্রামার ভবেশ বাফনা, কর্নাটকের হয়ে রঞ্জি তথা আইপিএল খেলা ক্রিকেটার সিএম গৌতম, বল্লারি টাস্কার্সের বোলার ভবেশ গুলচা। ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় দলে খেলা কর্নাটকের ফাস্ট বোলার অভিমন্যু মিঠুনকে নোটিশ পাঠিয়েছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ বা সিসিবি। এই ফিক্সিং চক্রে আর কোনও ক্রিকেটার জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications