আবার হ্যাটট্রিকের নায়ক দীপক চাহার, ৪৮ ঘন্টার মধ্যে দু'নম্বর হ্যাটট্রিক
এবার ঘরোয়া ক্রিকেটে বল হাতে ফের হ্যাটট্রিক করলেন দীপক চাহার
রবিবার নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করার পর এবার ঘরোয়া ক্রিকেটে বল হাতে ফের হ্যাটট্রিক করলেন দীপক চাহার।

মঙ্গলবার মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিদর্ভের বিরুদ্ধে রাজস্থানের হয়ে হ্যাটট্রিক করলেন দীপক। ম্যাচে ১৮ রান খরচ করে ৪টি উইকেট তুলে নিয়েছেন চাহার।
এর আগে ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে নজির গড়েন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে ৭ রানে ৬ উইকেট তুলে নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের নজির গড়েন চাহার।
এদিন দীপকের বোলিংয়ের সামনে বিদর্ভ দল ধরাশায়ী হয়। ১৩ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে বিদর্ভ ৯৯ রান তোলে। বৃষ্টির কারণে ১৩ ওভারের ম্যাচ হয়েছে।
দীপকের চার উইকেটের পাশাপাশি এদিন রাজস্থানের হয়ে খলিল আহমেদও নজর কাড়লেন। ৩ ওভারে ২৩ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন বাঁ-হাতি। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সময়টা একেবারেই ভালো যায়নি খলিলের। হাত খুলে রান খরচ করার জন্য বারেবারে সমালোচিত হয়েছেন ভারতীয় পেসার। অন্যদিকে এদিন দীপকের ভাই রাহুল চাহার ২ ওভারে ১৪ রান খরচ করেন।
বিদর্ভ দলের হয়ে এদিন কেউই দায়িত্বশীল ব্যাটিং করতে পারলেন না। অধিনায়ক ফৈয়াজ ফয়জল ১৭ বলে ১৪ রান করেন। ওপর ওপেনার অক্ষয় কোলার ২৪ রান করেছেন। বাকিদের মধ্য়ে পাঁচ ক্রিকেটার দুই অঙ্কের রানের মধ্যে সীমাবদ্ধ থাকেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications