IPL 2022: দিল্লি ক্যাপিটালসের আরও এক বিদেশি ক্রিকেটার কোভিড আক্রান্ত, চলতি লিগের ভবিষ্যৎ নিয়ে সংশয়

IPL 2022: দিল্লি ক্যাপিটালসের আরও এক বিদেশি ক্রিকেটার কোভিড আক্রান্ত, চলতি লিগের ভবিষ্যৎ নিয়ে সংশয়

ফের কোভিড আক্রান্তের খোঁজ মিলল দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে। জানা গিয়েছে, কোভিড আক্রান্ত হয়েছেন দিল্লির উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম শেফার্ট। ইতিমধ্যে কোভিড আক্রান্ত হয়ে নিভৃতবাসে, চিকিৎসকরদের পর্যবেক্ষণে রয়েছেন দিল্লির মিচেল মার্শ।

IPL 2022: দিল্লি ক্যাপিটালসের আরও এক বিদেশি ক্রিকেটার কোভিড আক্রান্ত, চলতি লিগের ভবিষ্যৎ নিয়ে সংশয়

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ শুরু হওটার কয়েক ঘণ্টা আগেই আসা রিপোর্টে জানা গিয়েছে কোভিড আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের এই ক্রিকেটার। বুধবার মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে এই ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘ বাস যাত্রা এড়ানোর জন্য এবং ক্রিকেটারদের যাতে বদ্ধ পরিবেশে থাকতে না হয় তার জন্য ম্যাচ সরিয়ে আনা হয় ব্র্যাবোর্ন স্টেডিয়ামে।

তবে ম্যাচের কয়েক ঘণ্টা আগে শেফার্টের কোভিড ধরা পড়ায় বুধবারের ম্যাচ বাতিল করে দিতে পারে বিসিসিআই এবং পরবর্তীতে সেই ম্যাচের অন্য দিন জানাতে পারে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। মিচেল মার্শের পর শেফার্ট দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে কোভিড আক্রান্ত হলেন। গত কাল মিচেল মার্শের দু'বার আরটি পিসিআর টেস্ট করা হয়। প্রথম বারের রিপোর্টে নেগেটিভ ফল এলেও পরের রিপোর্টটি পজিটিভ আসে।

টিম শেফার্ট কোভিড আক্রান্ত হওয়ার ফলে দিল্লি শিবিরে দুই ক্রিকেটার সব কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ছয়। দিল্লি ক্যাপিটলসের এক জন ক্রিকেটার জানিয়েছেন, আজ সকালেই তাঁদের টেস্ট হয় এবং কিছু সময়ের মধ্যে আবারও টেস্ট করা হবে।

দিল্লির শিবিরে কোভিড সংক্রমণ প্রশ্ন তুলে দিয়েছে ইতিমধ্যেই আইপিএল-এর জৈব সুরক্ষা বলয়ের কার্যকারীতা নিয়ে। এত নিয়মের মধ্যে থেকেও কী ভাবে কোভিড আক্রান্ত হলেন দিল্লির এই ছয় সদস্য তার উত্তর নেই কারোর কাছে। এই ভাবে চলতে থাকলে আবারও গত মরসুমে মতোই লিগের মাঝ পথে চলতি আইপিএল-এর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে যাবে। যে দিতে পরিস্থিতি এগচ্ছে তার উপর দ্রুত রাশ যদি বিসিসিআই টানতে না পারে তা হলে আবারও মাঝ পথে স্থগিত হয়ে যেতে পারে আইপিএল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+