Anil Kumble: বিয়েই বছরেই ১০ উইকেট, কুম্বলের কীর্তির রজত জয়ন্তীতে বার্তা লিখলেন স্ত্রী চেতনা
ক্যালেন্ডারের পাতা বলছে আজ ৭ ফেব্রুয়ারি অনিল কুম্বলের ঐতিহাসিক ১০ উইকেট নেওয়ার দিন, দেখতে দেখেত কুম্বলের কীর্তির ২৫ বছর হয়ে গেল। ২৫ বছর আগে আজকের দিনে ফিরোজ শাহ কোটালাতে অনিল কুম্বলে একাই ১০টি উইকেট নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে। অনিল কুম্বলে দাপুটে বোলিংয়ে সেই টেস্ট ভারত ২১২ রানের বিরাট ব্যবধানে জিতেছিল।
পাকিস্তান ভারত সফরে এসেছিল। সালটা ছিল ১৯৯৯। ভারত-পাকিস্তান দ্বিতীয় টেস্টে অনিল কুম্বলে একাই পাকিস্তানের এক ইনিংসে ১০টি উইকেট তুলে নিয়েছিলেন।ইংল্যান্ডের কিংবদন্তি জিম লেকরের পর দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে।

এই দিনটিকে স্মরণ বিসিসিআইয়ের কুম্বলের নেওয়া সমস্ত উইকেটের ভিডিও শেয়ার করেছে। স্বামীর কীর্তির দিনে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন কুম্বলের স্ত্রী চেতানও। তাৎপর্যপূর্ণভাবে ১৯৯৯ সালেই চেতনাকে বিবাহ করেছিলেন কুম্বলে। অর্থ্যাত বিয়ের বছরেই ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন কুম্বলে।
সমাজ মাধ্যমে বুধবার চেতনা লিখেছেন, ৭ ফেব্রুয়ারি ১৯৯৯, ১০ এ ১০। একটা যুগের ২৫ বছর, আমি অত্যন্ত ভাগ্যবান যে এটার সাক্ষী থাকতে পেরেছি।' কুম্বলে এবং চেতনার প্রেম কাহিনীও কম জমজমাট নয়।
ট্রাভেল এজেন্সিতে কাজ করার সময় চেত না অনিল কুম্বলের সাথে দেখা করেন এবং দুজনের মধ্যে বন্ধুত্ব হয়।
🗓️ #OnThisDay in 1999#TeamIndia spin legend @anilkumble1074 became the first Indian bowler & second overall to scalp all the 🔟 wickets in a Test innings 👏👏
— BCCI (@BCCI) February 7, 2024
Recap all the ten dismissals here 🎥🔽pic.twitter.com/McqiXFjt8S
এই জুটি আরও প্রায়ই দেখা করতে শুরু করে যার ফলে তারা একে অপরকে আরও ভালভাবে জানত এবং অবশেষে তারা প্রেমে পড়েন।চেতনার অবশ্য আগেই বিয়ে হয়েছিল। ১৯৮৮ সালে তাঁর স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়।
কিন্তু পরবর্তীতে তাদের মেয়ে আরুনীর আইনি হেফাজতের জন্য একটি মামলা দায়ের করেন। চেতনার পক্ষে এটি একটি সহজ যুদ্ধ ছিল না কিন্তু কুম্বলে তাঁকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং অবশেষে তিনি আরুনির হেফাজত জিতেছিলেন।
এর পরেই অনিল চেতনার প্রতি তার অনুভূতি প্রকাশ করে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। ১৯৯৯ সালে, অনিল এবং চেতনা গাঁটছড়া বাঁধেন। চেতনার মেয়ে আরুণীর পাশাপাশি, এই দম্পতিরও দুটি সন্তান ছিল; মায়াস নামে একটি পুত্র এবং স্বস্তি নামে একটি কন্যা।
কয়েকদিন আগেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী চেতনাকে সঙ্গী করেই অযোধ্যাতে গিয়েছিলেন কুম্বলে। স্ত্রী-র সঙ্গে জমাট পার্টনারশিপ গড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications