রবি শাস্ত্রীই কি ভারতীয় ক্রিকেট দলের নয়া চাণক্য!

কুম্বলের বিদায়ের পরই শেষ মুহূর্তে আর এক ব্যক্তিত্ব কোচ পদের দৌড়ে ভেসে উঠেছেন। তিনি হলেন রবি শাস্ত্রী। গতবছর এই শাস্ত্রীকে হারিয়েই কুম্বলে কোচ হয়েছিলেন।

অধিনায়ক কোহলির সঙ্গে বিবাদের জেরে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অনিল কুম্বলে। ফলে এখন ক্রিকেট পরামর্শদাতা কমিটি ও বিসিসিআইকে খুব তাড়াতাড়ি কোচ পদের প্রার্থী বেছে নিতে হবে।

মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যায় জানা যায় কুম্বলে কোচ থাকছেন না। নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এমনকী কী লিখেছেন চিঠিতে, সেটাও স্যোশাল সাইটে জানিয়েছেন দেন কুম্বলে। এবার শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণকে সিদ্ধান্ত নিতে হবে কোচ নিয়ে। এই মুহর্তে মোট পাঁচজন নিয়ম মেনে কোচ পদে আবেদন করেছেন। প্রথা অনুযায়ী তাদের মধ্যে থেকেই বেছে নেওয়ার কথা।

তবে কুম্বলের বিদায়ের পরই শেষ মুহূর্তে আর এক ব্যক্তিত্ব কোচ পদের দৌড়ে ভেসে উঠেছেন। তিনি হলেন রবি শাস্ত্রী। গতবছর এই শাস্ত্রীকে হারিয়েই কুম্বলে কোচ হয়েছিলেন। আর এবারও শাস্ত্রীর নাম আবেদন না করা সত্ত্বেও ভেসে উঠেছে। কারণ সূত্র বলছে অধিনায়ক কোহলি তাঁকে চাইছেন। ফলে হঠাৎ করে ফের একবার কোচ বাছাইয়ের আগে শাস্ত্রীকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।

গতবছর কোচ বাছাইয়ের সময় শাস্ত্রী সশরীরে না এসে বিদেশে ছুটি কাটাতে কাটাতে ইন্টারভিউ দেন। আর কুম্বলের নিয়োগের পর সৌরভকে তাঁর কোচ না হতে পারার জন্য দোষারোপ করেন। যা নিয়ে পরে শাস্ত্রী-সৌরভ কথা কাটাকাটির কথা সকলেই জানেন। আর এবারও মনে করা হয়েছিল, যেহেতু কোচ পদে আবেদন করেননি, ফলে তিনি এই বিতর্ক থেকে দূরে থাকবেন। কিন্তু তা হয়নি। ফের একবার উড়ে এসে জুড়ে বসেছেন শাস্ত্রী। এই অবস্থায় সবমিলিয়ে কারা রয়েছেন কোচের দৌড়ে তা দেখে নেওয়া যাক একনজরে।

রবি শাস্ত্রী

রবি শাস্ত্রী

এবার কোচ পদে আবেদনও করেননি। ফলে আলোচনাতেও ছিলেন না। তবে কুম্বলের প্রস্থানের পর হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছেন রবি শাস্ত্রী। তাঁকে নাকি অধিনায়ক বিরাট কোহলি খুব করে চাইছেন। এই অবস্থায় আবেদন না করে শাস্ত্রী কীভাবে কোচ পদের দৌড়ে থাকেন সেদিকেই চোখ সকলের।

বীরেন্দ্র সহবাগ

বীরেন্দ্র সহবাগ

অনিল কুম্বলের সরে দাঁড়ানোয় বীরেন্দ্র সহবাগের সম্ভাবনা বেড়ে গেল বলে মনে হচ্ছে। তবে মাত্র ২ লাইনের বায়োডেটা পাঠিয়ে তিনি কিছুটা ব্যাকফুটে। বোর্ড কর্তারা বিষয়টি ভালোভাবে নেননি। গোটা ঘটনা পেশাদারিত্বের অভাব রয়েছে বলেই মনে করা হয়েছে। ফলে এমন মনোভাব নিয়ে বীরু কীভাবে দল চালাবেন তা নিয়ে সন্দেহ থাকছে।

টম মুডি

টম মুডি

অস্ট্রেলিয় টম মুডি কোচ পদে আবেদন করেছেন। তিনি এর আগে শ্রীলঙ্কার মতো দলকে আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করিয়েছেন। এছাড়া আইপিএলে হায়দরাবাদের কোচ হওয়ার দৌলতে তিনি ভারতীয় ক্রিকেটারদেরও এখন দারুণ চেনেন। সকলের সঙ্গেই তাঁর কমবেশি পরিচয় রয়েছে। এবং তাঁর বায়োডেটাও আকর্ষণীয়।

লালচাঁদ রাজপুত

লালচাঁদ রাজপুত

এই মুহূর্তে ভারতের প্রাক্তন এই ক্রিকেটার আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বে রয়েছেন। ২০০৭ সালে ভারত যেবার টি২০ বিশ্বকাপ জিতল, সেবছর তিনি ম্যানেজার ছিলেন। তবে তাঁর ব্যক্তিত্ব এমন কিছু নয় যে তিনি কোহলিদের সামলাতে পারবেন। সেক্ষেত্রে তিনি কোচ হবেন কিনা তা সময়ই বলবে।

রিচার্ড পাইবাস

রিচার্ড পাইবাস

ইংরেজ ক্রিকেটার রিচার্ড পাইবাস পাকিস্তান ও বাংলাদেশ দলের কোচিং করিয়েছেন। বর্তমানে তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ডিরেক্টর অব ক্রিকেট পদে রয়েছেন। তাঁর কোচিংয়ের অভিজ্ঞতা থাকলেও ভারতীয় দল ও পরিবেশ নিয়ে কতটা ধারণা রয়েছে সেই বিষয়ে সন্দেহ থাকছে। ভারতীয় ক্রিকেট বোর্ড সবচেয়ে বড় ও শক্তিশালী। তাদের চলন-বলন বাংলাদেশ বা পাকিস্তানের মতো নয়। সেক্ষেত্রে পাইবাস কতটা তৈরি তা সৌরভরাই ভালো বলতে পারবেন।

ডোডা গণেশ

ডোডা গণেশ

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডোডা গণেশও ভারতীয় দলের কোচের পদে আবেদন করেছেন। তাঁর কোচিং ডিগ্রি থাকলেও বড় জায়গায় কোচিং করানোর অভিজ্ঞতা নেই। এই অবস্থায় আবেদনকারীদের মধ্যে তিনিই সবচেয়ে পিছিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+