জসপ্রীত বুমরার প্রশংসায় কী বললেন অনিল কুম্বলে, জেনে নিন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে একটি হ্যাটট্রিক সহ দুই টেস্টে ১৩ উইকেট নেওয়া বুমরার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব। এবার ভারতীয় ফাস্ট বোলারের প্রশংসায় সরব হলেন স্পিন লেজেন্ড অনিল কুম্বলে।
বিশ্ব ক্রিকেটের সব ফর্ম্যাটে রীতিমতো ত্রাস হয়ে ওঠা জসপ্রীত বুমরা এই মুহূর্তে টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে একটি হ্যাটট্রিক সহ দুই টেস্টে ১৩ উইকেট নেওয়া বুমরার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব। এবার ভারতীয় ফাস্ট বোলারের প্রশংসায় সরব হলেন স্পিন লেজেন্ড অনিল কুম্বলে।

জসপ্রীত বুমরা ভারতের অন্যতম সেরা ফাস্ট বোলার হতে চলেছেন বলে বিশ্বাস করেন অনিল কুম্বলে। তাঁর মতে, গ্রেট হওয়ার জন্য যে ধারাবাহিকতা ও গুনের প্রয়োজন, তা বুমরার মধ্যে বিদ্যমান। ক্রিকেটের সব ফর্ম্যাটে ম্যাচের যে কোনও মুহূর্তে এই তরুণ ফাস্ট বোলার বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলেও মনে করেন অনিল কুম্বলে। ২৫ বছরের বুমরা আগামী দিনে নিজের ফর্ম ধরে রাখতে সক্ষম হলে অনেক দূর পৌঁছবেন বলেও বিশ্বাস করেন ভারতের স্পিন লেজেন্ড।
জসপ্রীত বুমরা সম্পর্কে বলতে গিয়ে পাঁচ-ছয় বছর পিছনে চলে গেছেন অনিল কুম্বলে। যখন প্রথম আইপিএলে খেলতে এসেছিলেন ভারতীয় ফাস্ট বোলার। এরপর বুমরা যেভাবে নিজের উন্নতি ঘটিয়েছেন, তাতে মুগ্ধ হয়েছেন কুম্বলে। তাঁর মতে, লেথাল বোলিং-কে অন্য মাত্রায় নিয়ে গেছেন জসপ্রীত বুমরা।












Click it and Unblock the Notifications