কোন ইস্যুতে পুরনো বিতর্ক ভুলে বিরাট কোহলির পাশে অনিল কুম্বলে, জেনে নিন


 বিতর্ক অতীত। দেশে স্থায়ী টেস্টে ম্যাচ সেন্টার প্রসঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়ালেন প্রাক্তনী তথা লেজেন্ডারি স্পিনার অনিল কুম্বলে।

বিতর্ক অতীত। দেশে স্থায়ী টেস্টে ম্যাচ সেন্টার প্রসঙ্গে ভারত অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়ালেন প্রাক্তনী তথা লেজেন্ডারি স্পিনার অনিল কুম্বলে। ভারতে নির্দিষ্ট মরশুমে স্থায়ী মাঠে টেস্ট ম্যাচ হলে দর্শক সমাগম হওয়ার সম্ভাবনা আছে বলেই মনে করেন জাম্বো।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে শূণ্যতা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে শূণ্যতা

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলে ভারতীয় ক্রিকেট দল। দুর্ভাগ্যজনকভাবে প্রতিটি ম্য়াচেই স্টেডিয়ামের দর্শকাসন শূণ্যই থেকে যায়। দেশে টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ।

 কোহলির পরামর্শ

কোহলির পরামর্শ

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে তিন ম্যাচের টেস্ট সিরিজে ওয়াশ আউট করার পর শূণ্য দর্শকাসন নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এর দাওয়াই হিসেবে, দেশে পাঁচটি স্থায়ী টেস্ট ম্য়াচ সেন্টার নির্ধারণ করার প্রস্তাব দেন ভিকে।

 কোহলির পাশে কুম্বলে

কোহলির পাশে কুম্বলে

২০১৭ সালে যাঁর সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচের পদ ছেড়েছিলেন, সেই বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন অনিল কুম্বলে। টেস্টের জন্য দেশে স্থায়ী মাঠ থাকা প্রয়োজন বলে মনে করেন ভারতের লেজেন্ডারি স্পিনার।

উৎসব বুঝে টেস্ট

উৎসব বুঝে টেস্ট

আশি ও নব্বইয়ের দশকে ভারতে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হত উৎসব বুঝে। কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ হত নিউ ইয়ার সেলিব্রেশনের সময়। আবার চেন্নাই-এ পোঙ্গাল উৎসব চলার সময় টেস্ট ম্যাচ আয়োজন করা হত। সেই রীতি ফিরিয়ে আনার জন্য বিসিসিআই-র কাছে আবেদন করলেন অনিল কুম্বলে। এভাবে টেস্টের জনপ্রিয়তা দেশে ফের বাড়বে বলেই বিশ্বাস করেন জাম্বো।

দিন-রাতের টেস্ট

দিন-রাতের টেস্ট

দেশে দিন-রাতের টেস্ট হওয়া উচিত বলেই মনে করেন ভারতের প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে। সন্ধ্যের দিকে ম্যাচ হলে দর্শক কাজ সেরে মাঠে খেলা দেখতে হাজির হতে পারবেন বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+