'এমন ঘটনা ক্রিকেটে আগে দেখিনি', কেন এমন বললেন বিরাট কোহলি?

'এমন ঘটনা ক্রিকেটে আগে দেখিনি', কেন এমন বললেন বিরাট কোহলি?

চেন্নাই-র চিপক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ওয়ান ডে ম্যাচ হেরেছে ভারত। খেলায় হার-জিত থাকে। তা মেনে নিতেও কোনও সমস্যা নেই টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির। তা বলে 'বেনিয়ম' তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই দলের অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার বিতর্কিত আউট ঘিরে ম্যাচের পরেও সরব হয়েছেন ভারতের অধিনায়ক।

এক নজরে ঘটনা

এক নজরে ঘটনা

ভারতীয় ইনিংসের ৪৮তম ওভারে সিঙ্গলস নিতে যান রবীন্দ্র জাদেজা। নক স্ট্রাইকিং ক্রিজে জাদেজা ঢোকার আগেই ফিল্ডার রস্টন চেজের থ্রো উইকেটে আঘাত করে। যদিও সেই রান আউট নিয়ে বিতর্ক রয়েছে। প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজ দলের তরফে রান আউটের আবেদন করা হয়নি। মাঠের আম্পায়ার শন জর্জও থার্ড আম্পায়ার কল করেননি। এরপর মাঠের জায়েন্ট স্ক্রিনে পুরো ঘটনা দেখানো হয়। তাতে স্পষ্ট বোঝা যায় যে জাদেজা রান আউট ছিলেন।

ড্রেসিং রুমের নির্দেশ

ড্রেসিং রুমের নির্দেশ

জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিং রুম থেকে অধিনায়ক কাইরুন পোলর্ডের কাছে রান আউটের আবেদন করার নির্দেশ আসে। সেই মতো আবেদনও করা হয়। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর থার্ড আম্পায়ার কল করেন মাঠের আম্পায়ার। জাদেজাকে আউট দেওয়া হয়।

বিরাটের ক্ষোভ

বিরাটের ক্ষোভ

ড্রেসিংরুম থেকে পুরো ঘটনা দেখে মাঠের বাউন্ডারি লাইনের ধারে ছুটে এসে ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। পরে প্রতিপক্ষ ড্রেসিংরুমের দিকে তাকিয়ে হাততালিও দেন তিনি।

 ক্ষোভ চরমে

ক্ষোভ চরমে

ঘটনায় এতটাই ক্ষিপ্ত হন বিরাট যে ম্যাচের পরেও ক্ষোভ উগড়ে দিতে ছাড়েননি। বলেছেন, ক্রিকেটে এমন ঘটনা আগে কোনওদিন দেখিনি। তাঁর কথায়, ফিল্ডারের আবেদনে আম্পায়ার যখন একবার নট আউট দিয়েছেন তো সেটাই চূড়ান্ত। কিন্তু কোনও দলের ড্রেসিং রুম থেকে আসা নির্দেশের প্রেক্ষিতে এভাবে সিদ্ধান্ত পরিবর্তন করার ঘটনা দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+