নভদীপকে বুদ্ধি খরচ করতে বললেন ক্ষিপ্ত রোহিত, কেন তা ভিডিও-তে দেখুন


 নভদীপকে বুদ্ধি খরচ করতে বললেন ক্ষিপ্ত রোহিত, কেন তা ভিডিও-তে দেখুন

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল। মোহালিতে প্রথম ২০ ওভারের ম্যাচ জিতেও বেঙ্গালুরুতে মুখ থুবড়ে পড়ে বিরাট কোহলি ব্রিগেড। এই হারের জন্য টিম ইন্ডিয়ার বোলারদেরই কাঠগড়ায় তোলা হচ্ছে। সেই দলেরই অন্যতম সদস্য তরুণ নভদীপ সাইনির ওপর ম্যাচে চটেছিলেন রোহিত শর্মাও।

নভদীপকে বুদ্ধি খরচ করতে বললেন ক্ষিপ্ত রোহিত, কেন তা ভিডিও-তে দেখুন

বেঙ্গালুরুতে ভারতের করা ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার পেস অ্যাটাককে তুলোধোনা করতে শুরু করেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। ১১ ওভারেই ৯০-র ওপর রান উঠে যায় দক্ষিণ আফ্রিকার। পিচে জমে বসেন প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। এই অবস্থায় ভারতের হয়ে ১২তম ওভার বল করতে আসেন তরুণ পেসার নভদীপ সাইনি। বাভুমাকে ওভারের পঞ্চম বল লেগ সাইডের বাইরে ফুলটস দেন সাইনি। দৃষ্টিনন্দন গ্ল্যান্স করে চার মারেন ওই প্রোটিয়া ব্যাটসম্যান।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/QgknJc0uVq">pic.twitter.com/QgknJc0uVq</a></p>— Liton Das (@BattingAtDubai) <a href="https://twitter.com/BattingAtDubai/status/1176469027218059264?ref_src=twsrc%5Etfw">September 24, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এতেই ক্ষিপ্ত হয়ে যান সেই ওভারে স্লিপ কর্ডনে দাঁড়িয়ে থাকা টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। মাথায় বারবার হাত দিয়ে নভদীপকে বারবার বোঝানোর চেষ্টা করেন, যে এই জটিল পরিস্থিতিতে মাথা খাটিয়ে বল করা উচিত। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+